শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ১১:৫৫ দুপুর
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইনজুরিতে সাকিব চট্টগ্রাম টেস্টে অনিশ্চিত

নিজস্ব প্রতিবেদক : ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে ইনজুরিতে পড়ে ব্যাটিংয়ে নামতে পারলেন না সাকিব। এবার চট্টগ্রাম টেস্টেও অনিশ্চিত সাকিব আল হাসান। আজ শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিং করার সময় হাতে আঙুলে আঘাত পান তিনি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেয়া হয়। তার হাতে কোনও ফ্র্যাকচার ধরা পড়েনি। তবে, কয়েকটি সেলাই দিতে হয়েছে। যে কারণে আজকের ম্যাচে ব্যাট করতে পারছেন না সাকিব।

শনিবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ইনিংসের ৪২তম ওভারে বোলিংয়ে ছিলেন মোস্তাফিজুর রহমান। ওভারের দ্বিতীয় বলে ডিপ স্কোয়ার লেগে ফিল্ডিং করতে গিয়ে পড়ে যান সহ-অধিনায়ক সাকিব। এতে তিনি হাতে ব্যথা পান। এতে দ্রুত তাকে অ্যাপোলো হাসপাতালে পাঠানো হয়।

সাকিবের সর্বশেষ অবস্থা সম্পর্কে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ‘সাকিবের হাতে কোনও ফ্র্যাকচার না হলেও ওর বাঁ-হাতে বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে। প্রথম টেস্টে তাকে নিয়ে অনিশ্চয়তা থেকে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়