শিরোনাম
◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৭:৫৭ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দোষটা ‘প্রত্যাশা’র, দোষটা আমার বা আমাদের

গোলাম মোর্তোজা : দোষটা ড.মুহম্মদ জাফর ইকবালের নয়। দোষটা ‘প্রত্যাশা’র, দোষটা আমার বা আমাদের। যারা তার কাছে প্রত্যাশা করি বা করতাম।

বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষার ব্যবস্থা করে দেয়ার জন্যে রাষ্ট্রপতিকে কি বলে কৃতজ্ঞতা জানাবেন,ভাষা খুঁজে না পেলেও- লিখেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রড দিয়ে পিটিয়ে আহত করা, ছাত্রীদের কিল-ঘুষি-লাথি এবং যৌন নিপীড়ন নিয়ে,কৃতজ্ঞতা জানানোর মত কাউকে সম্ভবত খুঁজে পাচ্ছেন না, কিছু লিখছেনও না। জাফর ইকবাল প্রসঙ্গে ইদানিং আমার বারবার ‘নিরোর বাঁশি’ বাজানোর কথা মনে পড়ে।

একজন জাফর ইকবালের কথাই বা বলছি কেন! অধ্যাপক মনজুরুল ইসলাম পানিতে নেমে লুঙ্গি না ভিজিয়ে লিখেছেন, তাও তো লিখেছেন!!

অন্যরা? ‘উন্নয়ন’র মহাসড়কের মাঝখান দিয়ে হাঁটছেন, তাদের পড়নে যে পোষাক নেই- তা বোঝার বোধও হারিয়ে ফেলেছেন।

প্রধানমন্ত্রী যে তাদের ‘গাধা’ বলেন নি, তাতে নিশ্চয়-ই তারা খুব খুশি হয়েছেন! তারা এখনও কেন প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন না, বুঝতে পারছি না। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়