শিরোনাম
◈ বিদেশযাত্রার শেষ ধাপে কেন আটকে যাচ্ছেন বাংলাদেশিরা? সামনে এলো যেসব কারণ ◈ মারা গে‌লেন ইন্টার মিলান ও ইতালির কিংবদন্তি সান্দ্রো মাজ্জোলা  ◈ দল পুনর্গঠনে দেশজুড়ে তৎপর বিএনপি ◈ যেসব সরকারি চাকরিজীবী পাবেন না পে স্কেলের সুবিধা ◈ মুন্সীগঞ্জে বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ ◈ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০২০ ◈ মুঠোফোনের সর্বশেষ অবস্থান ধরে অপ্রতীমের মরদেহ উদ্ধার, সন্দেহভাজন তরুণ আটক ◈ স্ত্রী-দেড় বছরের সন্তানকে হত্যার পর প্রবাসী স্বামীর আত্মহত্যার অভিযোগ ◈ নতুন পে-স্কেলে বাড়িভাড়া-চিকিৎসা-শিক্ষা ভাতায় বড় পরিবর্তন ◈ প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, যা বেরিয়ে এলো তদন্তে

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৭:৩৬ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মগবাজারে অপহরণ চেষ্টা, রুখে দিলো জনতা

ডেস্ক রিপোর্ট : রাজধানীর ব্যস্ততম এলাকা মগবাজারে দিনের এক ব্যস্ততম সময়ে ঘটেছিলো ঘটনাটি। ডিবি পরিচয়ধারী চার ব্যক্তি টেনে-হিঁচড়ে একজনকে তুলে নিলো মাইক্রোবাসে। কিন্তু, জীবন বাঁচাতে সেই ব্যক্তির চিৎকার সন্দেহ জাগালো পথচারীদের মনে।

জনতার ধাওয়া খেয়ে অপরাধীরা মাইক্রোবাসটিকে দ্রুত গতিতে চালিয়ে নিয়ে গেলেও মগবাজার মোড়ের কাছে যানজটে আটকে যায় এটি। ডিবি পরিচয়ধারীরা পালিয়ে যেতে সক্ষম হলেও মুক্তি পায় অপহরণের শিকার সেই ব্যক্তি।

সব কিছু দেখে শুনে মনে হতে পারে এটি কোনো সিনেমার কাহিনি। কিন্তু, ঘটনাটি ঘটেছিলো গতকাল (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানান, ব্যাংক থেকে প্রায় সাত লাখ টাকা তুলে বাইরে এলে সেই ব্যক্তিকে জোর করে মাইক্রোবাসে ওঠায় অপরাধীরা। সেসময় তাদের হাতে হ্যান্ডকাফ ও ওয়াকিটকি ছিলো। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়।

সেই ব্যক্তিকে ফেলে পালিয়ে যায় অপরাধীরা। ফেলে যায় হ্যান্ডকাফ, ওয়াকিটকি ও ঢাকা মেট্রো চ-১৩৯৫৫১ মাইক্রোবাসটিও। জনতা সেই ব্যক্তিকে উদ্ধার করার পর হামলা চালায় মাইক্রোবাসটির ওপর।

রাস্তার পাশে একজন ফল বিক্রেতা ও প্রত্যক্ষদর্শী মোতালেব হোসেন বলেন, “মনে হচ্ছিল এটি সিনেমার কোনো ঘটনা। মাইক্রোবাসের ভেতর কয়েকজন লোক এক ব্যক্তিকে জাপটে ধরে রয়েছে আর সেই ব্যক্তিটি সাহায্য চেয়ে চিৎকার করছেন।”

পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার গতকাল বলেছিলেন, “আমরা বিআরটিএ থেকে মাইক্রোবাসটির মালিক সম্পর্কে তথ্য নেওয়ার চেষ্টা করছি।” দ্য ডেইলি স্টার

  • সর্বশেষ