শিরোনাম
◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৩:২১ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৩:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোরে ছাত্রী ধর্ষণ মামলায় ছাত্র গ্রেফতার

নাহিদ হোসেন, নাটোর: নাটোরের বড়াইগ্রামে চতুর্থ শ্রেণীর ছাত্রী (৯) ধর্ষণ মামলার একমাত্র আসামি একই বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মাহবুর রহমান (১৬) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার ভোরে পুলিশ অভিযুক্ত মাহবুরকে উপজেলার বনপাড়া পৌরশহরের পূর্ব হারোয়া থেকে গ্রেফতার করেছে। সে ওই এলাকার চাঁন প্রামাণিকের ছেলে এবং বনপাড়া সেন্ট যোশেফস স্কুল এন্ড কলেজের ছাত্র।

মামলা সূত্রে ও বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক শামীম হোসেনের দেয়া তথ্য মতে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে মাহবুর সম্পর্কে ভাতিজি (মামাতো ভাইয়ের মেয়ে) কে ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনা কেহ জানলে মেরে ফেলার হুমকীও দেয় মাহবুর। কিন্তু শিশু কন্যাটি বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়লে মাকে সব ঘটনা খুলে বলে।

পরে শিশুটির বাবা বড়াইগ্রাম থানায় মাহবুরকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহরিয়ার খাঁন জানান, থানায় মামলা নং ২৬, তারিখ ২৬/১/২০১৮ রুজু করা হয়েছে ও আসামিকে গ্রেফতার করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহবুর তার দ্বারা শিশুটি ধর্ষণ হয়েছে বলে শিকার করেছে।

শিশুটির মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং আসামিকে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়