শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৯:৩৪ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৯:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুলবাড়ীতে ট্রাকের চাপায় চালক নিহত

মোঃ রজব আলী, ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ীতে এক ট্রাকের চাপায় অপর ট্রাক চালক নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে ট্রাকের হেলপার।

আজ শুক্রবার ভোর রাতে দিনাজপুর-ঢাকা মহাসড়কের উপজেলার রাঙ্গামাটি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক ঠাকুরগাঁও সদর উপজেলার প্রধান পাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে আহসান হাবিব বাবু (৪২)।

ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবিব বলেন, ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৩০৬২) বগুড়ায় যাওয়ার পথে ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি নামক স্থানে এসে  অকেজো হয়ে যায়। এসময় ওই ট্রাকের চালক আহসান হাবিব বাবু ও হেলপার শফিকুল ইসলাম ট্রাকটির চাকা পরিবর্তন করে ট্রাকের নিচ থেকে বের হওয়ার সময় পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এই ঘটনায় ট্রাক চালক আহসান হাবিব বাবু ও হেলপার গুরুতর আহত হলে তাদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

এসময় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সঞ্জয় কুমার ট্রাক চালক আহসান হাবিব বাবুকে মৃত বলে ঘোষণা করেন ও হেলপার শফিকুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়