শিরোনাম
◈ বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে আলাদা হ‌চ্ছে না, আ‌গের অবস্থায় ফি‌রে যা‌চ্ছে ◈ এপ্রিলেই অসহনীয় গরম, নতুন রেকর্ডের শঙ্কা—সামনে আরও কঠিন সময়ের বার্তা ◈ খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ ও এক-এগারোয় কী ভূমিকা? ছক কষা হয় আগের দিন সন্ধ্যার বৈঠকে ◈ ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে চেয়ে সক্রিয় পাকিস্তান, ভারত কি কোণঠাসা হচ্ছে?  ◈ ইমনের ব‌্যা‌টিং তাণ্ড‌বের পর মোস্তাফিজের রেকর্ড, জয়ে ফিরলো লাহোর কালান্দার্স ◈ বাংলাদেশে উৎপাদনের পরও জ্বালানি সংকট কেন? ◈ সাফ চ্যাম্পিয়ন দ‌লের জন‌্য পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘কালো দিন’: একদিনে ২ যুদ্ধবিমান, ৫ ড্রোন ভূপাতিত, ২ হেলিকপ্টারে হামলা করলো ইরান ◈ এলপিজির দামে বড় লাফ, তবুও বাজারে বাড়তি দামে বিক্রি ◈ ইসি শুরু করেছে প্রাথমিক প্রস্তুতি, সরকারের “গ্রিন সিগন্যাল” চাই

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৯:১৯ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধানমন্ডিতে ছিনতাইকারীর প্রাইভেটকারের ধাক্কায় নারীর মৃত্যু

ফারমিনা তাসলিম: রাজধানীর ধানমন্ডিতে ছিনতাইকারীর প্রাইভেটকারের ধাক্কায় একজন নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

নিহত নারীর নাম হেলেনা বেগম (৩৫)। তার স্বামীর নাম মনিরুল ইসলাম মন্টু। হেলেনা লাইফ কেয়ার হাসপাতালে পারিচ্ছনকর্মী হিসেবে কাজ করতেন।

শুক্রবার ভোরে ধানমন্ডির ৬ নং রোডে হেটে যাওয়ার পথে প্রাইভেটকার নিয়ে অপেক্ষারত ছিনতাইকারীরা ওই নারীর ভ্যানিটি ব্যাগে টান দিলে তিনি ছিনতাইকারীদের গাড়ির সাথে ধাক্কা খেয়ে গুরুত্বর আহত হন। এরপর ধানমন্ডি থানার এসআই নয়ন কুমার চক্রবর্তী সেখান থেকে ওই নারীকে উদ্ধার করে গ্রীণ লাইফ হাসপাতালের নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এরপর সেখান থেকে সকাল ১১টার পর ধানমন্ডি থানার এসআই ঢাকা মেডিকেলে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে আসেন।

হেলেনার মৃতদেহটি বর্তমানে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে ঢামেক ক্যাম্পের এসআই বাচ্চু মিঞা।

সূত্র : চ্যানেল টোয়েন্টিফোর

  • সর্বশেষ
  • জনপ্রিয়