শিরোনাম
◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস ◈ নাইজেরিয়ায় ভুলবশত বিমান হামলা, নিহত ১০০ ছাড়াল ◈ রাজধানীর সড়কে তৃতীয় লিঙ্গের সদস্যদের স্বেচ্ছাশ্রমে যুক্ত করল ডিএমপি ◈ হজযাত্রীদের জন্য স্বস্তি: টিকিটপ্রতি খরচ কমলো ১২ হাজার টাকা

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৮:৫৩ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৮:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রায় নে‌তিবাচক হলে তা হবে সরকার পত‌নের আন্দোল‌নের ভি‌ত্তি: গয়েশ্বর

‌মাঈন উদ্দিন আরিফ: ‌বিএন‌পির স্থ‌ায়ী ক‌মি‌টির সদস্য গ‌য়েশ্বর চন্দ্র রায় ব‌লে‌ছেন, ৮ ফেব্রুয়ারী সরকার কর্তৃক আদিষ্ট হ‌য়ে আদালত য‌দি খা‌লেদা জিয়ার বিরু‌দ্ধে নে‌তিবাচক কোন রায় দেয়, ত‌বে তা হ‌বে সরকার পত‌ন আন্দোল‌নের ভি‌ত্তি প্রস্তর স্থাপন।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লা‌বের ভিআইপি লাউঞ্জে সা‌বেক রাষ্ট্রপ‌তি শহীদ প্রে‌সি‌ডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কো‌কো'র ৩য় মৃত্যুবা‌র্ষিকী উপল‌ক্ষে এক আলোচনা ও স্মরণ সভায় তি‌নি এসব কথা ব‌লেন। সভার আ‌য়োজন ক‌রে নাগ‌রিক অ‌ধিকার আন্দোলন ফোরাম।

গয়েশ্বর বলেন, আজ পর্যন্ত খা‌লেদা জিয়ার সরকার অবৈধ কাজ‌কে বৈধ ক‌রেন‌নি, অবৈধ কাজ ক‌রেন শেখ হা‌সিনা। জে‌লের ভয় দে‌খি‌য়ে লাভ কি ? আমরা তো জে‌লের ম‌ধ্যেই আ‌ছি। জেলের ভয় দেখিয়ে গণতন্ত্রকে চাপা দেবেন চিরদিনের জন্য। কিন্তু বাংলাদেশের মানুষ স্বাধীণতা যুদ্ধ করে নাই?

তিনি আরো বলেন, গনতন্ত্র ও শেখ হা‌সিনা কিন্তু সাংঘ‌র্ষিক, যেখানে হাসিনা থাকে সেখানে গণতন্ত্র থাকে না, আর যেখানে খা‌লেদা জিয়া আছে সেখা‌নে গণতন্ত্র আছে। সুতরাং গণতন্ত্র ছাড়া একটা দেশ চলে না। খালেদা জিয়ার এই দেশে নেতৃত্ব অনিবার্য জনগণের জন্য। আমরা আগেই বলেছি যে, কিছুলোক কিছুদিন ভয় পায়, সব লোক সবসময় ভয় পায় না।‌ পিকু‌লিয়ার গভ‌র্মেন্ট, মা‌নে যা মন চায় তাই কর‌বে আর সবাই হাত তা‌লি দি‌বে!

আলোচনা সভায় অন্যান্য‌দের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন, ‌বিএন‌পির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নির্বাহী ক‌মি‌টির সদস্য আবু না‌সের মোহাম্মদ রহমত উল্লাহ, নাগ‌রিক অধিকার আন্দোলন ফোরামের উপ‌দেষ্টা না‌সির উদ্দিন হাজারী, সাধারন সম্পাদক এম. জাহাঙ্গীর আলম প্রমুখ।

সম্পাদনা: সজিব খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়