শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৬:৫৫ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৬:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বাড়বে : ট্রাম্প

বাঁধন : মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাজ্যের মধ্যকার বাণিজ্য বাড়বে বলে আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুইজারল্যান্ডের ডেভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে সাক্ষাতকালে ট্রাম্প একথা বলেন। খবর বিবিসি’র।

তিনি আরও বলেন, সামরিক পদক্ষেপে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র একযোগে কাজ করে যাচ্ছে।
ট্রাম্প যুক্তরাজ্যকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা আপনাদের দেশকে ভালোবাসি।’

ট্রাম্প অবশ্য তার এবং থেরেসা মে’র সঙ্গে সুসম্পর্কের কথা বলেন। তিনি বলেন, ‘আমরা দুজন দুজনকে পছন্দ করি।’

ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়, ট্রাম্পের যুক্তরাজ্য সফর চূড়ান্ত করার জন্যে প্রক্রিয়া চলছে।
চলতি মাসের শুরুতে অবশ্য লন্ডনের মার্কিন দূতাবাসের অবস্থানের সমালোচনা করে যুক্তরাজ্য সফর বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প।

তবে থেরেসা মে’র সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বলেন, ‘আপনি আপনার দেশের জন্যে যা করছেন, তা আমি সম্মান করি। আমরা আপনার দেশকে ভালোবাসি। আমি মনে করি এটি সত্যি চমৎকার!।’
সূত্র : ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম, বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়