শিরোনাম
◈ ধর্ষণ ও নারী নির্যাতনের তদন্তে গুরুত্বপূর্ণ ডিএনএ অধিদপ্তরে জনবলসংকট, ৬৪ পদের ৫৯টিই শূন্য ◈ মাইক্রোসফট-অ্যাডোবিসহ মার্কিন ও ভারতীয় ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ শাহজালাল বিমানবন্দর ঘিরে সক্রিয় ডাকাত চক্রের দৌরাত্ম্য, ভাড়াটে ডাকাত ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে মাফিয়ারা! ◈ সন্দেহের বশে কাউকে বাংলাদেশি বলে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্টের বিচারক ◈ ডি‌সেম্ব‌রে হাসিনার প্রত্যাবর্তন: আ.লীগকে রুখতে তৃণমূল নেতা‌দের রাজপ‌থে থাকার নি‌র্দেশ বিএনপির  ◈ প্রতিরক্ষা শিল্পে নতুন সম্ভাবনা, দেশে ফ্রিগেটসহ যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ ◈ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাণিজ্য বাধা দূর করতে বাংলাদেশ-ভারত বৈঠক ◈ ৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কার শক্তি বাড়ল, কার কমল? : আলজাজিরার বিশ্লেষণ ◈ এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগা‌নিস্তান ও মাল‌য়ে‌শিয়া ◈ আগামী বছ‌রের ১৮ মার্চ শুরু হচ্ছে পা‌কিস্তান সুপার লি‌গের দ্বাদশ আসর

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৪:২৮ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৪:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শয়তান ভর করেছিল আমাকে : জয়নবের ধর্ষক

আন্তর্জাতিক ডেস্ক :  মাত্র আট বছর বয়স ৷ জানুয়ারি মাসের ১০ তারিখ পাকিস্তানের কাসুর শহরের এক আস্তাকুঁড় থেকেই উদ্ধার হয়েছিল নিথর, গলে যাওয়া তার মৃত দেহ ৷ মেরে ফেলার আগে আট বছরের ছোট্ট জয়নবকে ধর্ষণ করা হয়েছিল ৷

গোটা ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা পাকিস্তান ৷ রাজপথে চলেছিল প্রতিবাদ, মিছিল, বিক্ষোভ ৷ সোশ্যাল নেটওয়ার্কে সমালোচনার ঝড় উঠেছিল গোটা বিশ্ব থেকে ৷ জয়নবের ধর্ষণ ও খুনে অভিযুক্ত জয়নবের প্রতিবেশি ২৩ বছরের ইমরান আলি সম্প্রতি ধরা পড়েছে পুলিশের হাতে ৷ পুলিশের কাছে ইমারান স্বীকারও করেছে এই ধর্ষণ ও খুনের কথা !

সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই পুলিশের হাতে ধরা পড়ে ছোট্ট জয়নবের ধর্ষক ও খুনি ইমরান আলি ৷ পরীক্ষা করা হয় ডিএনএও ৷ তবে পুলিশকে সব কথা খোলাখুলিই জানিয়েছে ইমরান আলি ৷ জানিয়েছে, শুধু জয়নবই নয়, এই একইরকমভাবে বহু শিশুকে ধর্ষণ ও খুন করেছে ইমরান ৷

পুলিশকে জয়নাবের খুনের ঘটনা জানাতে গিয়ে ইমরান বলেন, ‘আমি করতে চায়নি ৷ আমার ওপর শয়তান ভর করেছিল, আর সেই কারণেই আমি জয়নবের ওপর অত্যাচার করি !’

২০১৫ থেকে ৮ জনকে খুনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তার গ্রেপ্তারির খবরে ক্ষোভে ফেটে পড়েছেন গোটা বিশ্ব। দুনিয়ার প্রতিটি কোণ থেকেই ইমরানকে কঠোর শাস্তির দাবি উঠেছে টুইটারে।

৪ জানুয়ারি কোরান শিক্ষার পর বাড়ির পথে ফিরছিল জয়নব ৷ জয়নবের মা-বাবা মক্কায় ওমরাহ পালনে গিয়েছিলেন ৷ মঙ্গলবার জয়নবের মৃতদেহ উদ্ধার হয় রাস্তার ধারের আস্তাকুঁড় থেকে ৷ জয়নবের বাবা জানিয়েছিল, ‘ন্যায়-বিচার না পাওয়া পর্যন্ত কবর দেবেন না মেয়ের মৃতদেহ !’

  • সর্বশেষ