শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৯:৫১ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিলিপাইনে সংসদ সদস্যের ওপর গ্রেনেড হামলা, ২ পুলিশ নিহত

[caption id="attachment_442014" align="alignnone" width="800"] সজিব সরকার: ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের অন্যতম সহযোগী এবং দেশটির সংসদ সদস্য জোসেফ বার্নোসের উপর বৃহস্পতিবার গ্রেনেড হামলা হলে তিনি আহত হন এবং ২ পুলিশ সদস্য নিহত হন। [/caption]

এ দুর্ঘটনায় আরও ১৩ জন আহতের ঘটনা ঘটেছে, যাদের মধ্যে বার্নোস এর স্ত্রীও আছেন। বার্নোস এবং তার স্ত্রীকে লক্ষ্য করেই এ গ্রেনেড হামলার ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এসময় তারা ম্যানিলা থেকে ৩৫০ কিলোমিটার উত্তরে লা পাজাতে একটি আতশবাজির প্রদর্শনী দেখছিলেন।
দুর্ঘটনার পর মৃদু আঘাত পাওয়ার কারণে বার্নোস ও তার স্ত্রীকে বাসায় পাঠানো হয়। ঘটনাস্থলে ২জন পুলিশ গুরুতর আহত হলে তাদেরকে দ্রুত হাসপাতালে পাঠানো হয় কিন্তু সেখানে কর্তব্যরত ডাক্তাররা কিছুক্ষণ পরেই তাদেরকে মৃত ঘোষণা করে।
এ দুর্ঘটনায় লা পাজ এর পুলিশ প্রধান এবং স্থানীয় আরেক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন, স্থানীয় পুলিশের এক মুখপাত্র ক্যারোলিনা ল্যাকুয়াটা জানান। ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তারা আরও একটি গ্রেনেড উদ্ধার করে। তারা ধারণা করছেন, কিছুক্ষণ পরে এটিরও বিস্ফোরণ হতে পারতো।
উল্লেখ্য, বার্নোসের বড় ভাই এসরায়েল বার্নোসকে ২০১৬ সালে হত্যা করা হয়েছিল, যিনি লা পাজের তৎকালীন মেয়র ছিলেন। এএফপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়