শিরোনাম
◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৮:৫১ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৮:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে নেই, ধারণাটি ভুল: হর্ষবর্ধন

জান্নাতুল ফেরদৌসী: ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ভারত রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশের পাশে নেই, এ ধারণাটি ভুল। রোহিঙ্গা ইস্যুতে শুরু থেকে বাংলাদেশের পাশে রয়েছে ভারত। তিনি বলেন, বাংলাদেশ ও মিয়ানমার দুই দেশই ভারতের বন্ধুপ্রতিম দেশ।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে, টাঙ্গাইলের মির্জাপুর ওয়েল ফেয়ার ট্রাস্ট পরিদর্শনের সময় ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা এসব কথা বলেন।

শ্রিংলা বলেন, ভারত রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশের পাশে নেই, এ ধারণাটি ভুল। রোহিঙ্গা ইস্যু শুধু বাংলাদেশের নয়, এটি পার্শ্ববর্তী সব দেশের নিরাপত্তার জন্য খুবই গুরত্বপূর্ণ একটি বিষয়। বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয়, খাদ্য ও বাসস্থান দিয়ে খুবই মহৎ কাজ করেছে।

রোহিঙ্গাদের রাখাইনে আবাসনের জন্য ভারত সরকার ঘর তৈরি করে দিচ্ছে বলেও জানান তিনি।

তিস্তা চুক্তির বিষয়ে হাই কমিশনার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের এ সরকারের সময়েই চিস্তা চুক্তি হতে পারে। এছাড়া সীমান্তে হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে বিজিবি ও বিএসএফ কাজ করছে।

পরে হর্ষবর্ধন শ্রিংলা ভারতেশ্বরী হোমস পরিদর্শন করেন। সূত্র: ডিবিসি নিউজ টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়