শিরোনাম
◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৮:২২ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৮:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা ইস্যুর প্রতিবাদে মিয়ানমারে খেলছেন না গলফার সিদ্দিকুর

সজিব খান: আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) থেকে ইয়াংগনে এশিয়ান ট্যুর টুর্নামেন্টের মিয়ানমার ওপেন শুরু হতে যাচ্ছে। টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা ছিলো বাংলাদেশের শীর্ষস্থানীয় গলফার সিদ্দিকুর রহমানের। তবে তিনি রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মিয়ানমারের গলফ টুর্নামেন্টে অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোহিঙ্গা ইস্যুতে যে অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে সিদ্দিকুর রহমান মিয়ানমারে গলফ টুর্নামেন্টে অংশ নিতে চাচ্ছেন না।

সিদ্দিকুর বলেছেন, মিয়ানমার থেকে রোহিঙ্গাদের যেভাবে বিতাড়িত করা হয়েছে সেটি তিনি কোনভাবেই মেনে নিতে পারছেন না। এমন অবস্থায় মিয়ানমার ভ্রমণের ক্ষেত্রে তাঁর ভয় এবং অস্বস্তি কাজ করেছে বলে তিনি উল্লেখ করেছেন।

সিদ্দিকুর রহমান বলেছেন তিনি রোহিঙ্গাদের সমর্থন করেন। তাই তার ভাষ্যমতে, ‘রোহিঙ্গাদের নিয়ে এতো সমস্যা হচ্ছে, এ অবস্থায় যদি তিনি মিয়ানমারে খেলতে যান তাহলে এটার একটা খারাপ প্রভাব আসতে পারে। তাই তিনি টুর্নামেন্টে অংশ না নেবার বিষয়টি একমাস আগে আয়োজকদের জানিয়ে দিয়েছেন।’

দ্রুত রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়ে সবার নজর দেয়া প্রয়োজন বলেও মনে করেন শীর্ষস্থানীয় এই গলফার।

মিয়ানমার ওপেন টুর্নামেন্ট বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫৬ গলফার অংশ নিচ্ছে। টুর্নামেন্টের প্রাইজমানি হিসেবে রয়েছে সাড়ে সাত লাখ ডলার।

উল্লেখ্য, ২০১০ সালে সিদ্দিকুর রহমান প্রথম বাংলাদেশী গলফার হিসেবে এশিয়ান ট্যুর-এ অংশগ্রহণের সুযোগ পান। এরপর ২০১৩ সালে ভারতে অনুষ্ঠিত হিরো ইন্ডিয়া গলফ টুর্নামেন্ট শিরোপা লাভ করেন এবং ২০১৬ সালে রিও অলিম্পিক গেমসেও অংশ নিয়েছেন বাংলাদেশী এই গলফার।

সূত্র: বিবিসি বাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়