শিরোনাম
◈ অপচয় রোধে সংসদে সতর্কবার্তা, সাউন্ড ও পানির সমস্যা সমাধানে উদ্যোগ ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী 

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৩:১১ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি যুবকরা সফলতা চায়: পররাষ্ট্রমন্ত্রী

মুফতি আবদুল্লাহ তামিম: সুইজারল্যান্ডের আল্পসে অনুষ্ঠানরত ড্যাভোস সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের বলেন, তরুণদের ক্ষমতায়ন এবং তাদের সাফল্যের পথে বাধা সরানোই হচ্ছে সৌদি আরবের রূপান্তরের ও উন্নতির চাবিকাঠি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বুধবার ডাভোসের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বক্তব্যকালে এই কথা বলেন।

তিনি বলেন, সৌদি যুবকরা স্বচ্ছ ও দক্ষ সরকার আশা করে। তাদের উন্নতির জন্য সমস্ত বাধা-বিপত্তি সরিয়ে নিয়ে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে তাদের। এভাবেই আমাদের দেশ উন্নতির উচ্চ শিখরে পৌঁছে যাবে। সৌদি যুবকদের স্বপ্ন আছে, আছে উচ্চাকাক্সক্ষা ও সফলতার লক্ষ্য। আদেল আল জুবায়ের আরো বলেন, যুবকদের এগিয়ে নিয়ে যেতে আমাদের বিনোদন ও মিডিয়া প্রচারনা জোরদার করতে হবে। দুর্নীতির সাথে মোকাবিলায় যুবকদের স্বত:স্ফূর্ততায় আমাদের কাজ গতিশীল হচ্ছে।

তিনি মধ্যপ্রাচ্যের সম্ভবনার দুয়ার উন্মোচনের জন্য ভবিষ্যতে দুটি দর্শন বর্ণনা করেছেন, আলো ও অন্ধকার। ব্যাখ্যায় বলেন আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে অনেক বাধা আসবে সেটাই অন্ধকার। আর বাধার পর আমাদের সফলতাই আলো। আরব নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়