শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ১০:৩৬ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেয়াদের বেশি ক্ষমতায় থাকলে আমাকে মেরে দিও : দুতার্তে

পরাগ মাঝি : মেয়াদের বেশি একদিনও ফিলিপাইনের ক্ষমতায় থাকতে চাননা দেশটির বর্তমান প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। তার মাঝে কোন স্বৈরাচারী মনোভব নাই বলে দাবি করেছেন। শুধু তাই নয়, আইন প্রয়োগকারী সংস্থার কাছে দুতার্তে দাবি করেছেন, মেয়াদ শেষ হওয়ার পর তিনি যদি ক্ষমতায় টিকে থাকার কোন বাহানা করেন, তবে তাকে যেন মেরে ফেলা হয়। মঙ্গলবার রাজধানী ম্যানিলায় ফিলিপাইনের স্কাউট রেঞ্জার রেজিমেন্টের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক ভাষণে ওই দাবি করেন দুতার্তে।

সৈনিকদের উদ্দেশ্যে দুতার্তে বলেন, ‘যদি মেয়াদের বেশি থাকি এবং স্বৈরশাসক হওয়ার পায়তারা করি, তবে তোমার আমাকে গুলি করো, আমি কোন মস্করা করছিনা।’

তিনি আরও বলেন, ‘আমি ফিলিপাইনের সেনাবাহিনী, জাতীয় পুলিশ বাহিনী এবং অন্য যে কোন ফিলিপিনোকে বলছি, মেয়াদের বেশি তোমরা আমাকে একদিনও ক্ষমতায় থাকতে দিওনা।’

সংবিধান অনুযায়ী, ফিলিপাইনের প্রেসিডেন্ট পদে কোন ব্যক্তি ছয় বছর থাকতে পারেন। সংবিধান রক্ষা করাকে পুলিশ এবং প্রতিরক্ষার ‘গুরু দায়িত্ব’ হিসেবে আখ্যায়িত করেন দুতার্তে। সেনাদের তিনি বলেন, ‘মানুষের সুরক্ষা দিতে সংবিধানকে তোমাদের সুরক্ষা দিতে হবে।’

২০২২ সালে দুতার্তের প্রেসিডেন্ট পদের মেয়াদ শেষ হবে। তিনি ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে চান বলে সাম্প্রতিক সময়গুলোতে নানা গুঞ্জন শোনা গেছে। তবে, তিনি এ বিষয়ে বলেছেন, ‘স্বৈরাচারিতাকে আমি পছন্দ করিনা। এর প্রতি আমার কোন আকর্ষণ নেই।’ রাশিয়া টুডে

  • সর্বশেষ