শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৭:৩১ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরস্বতী পূজায় ফুলবাড়ীতে আরতি প্রতিযোগিতা

মেহেদী হাসান উজ্জল ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।

পূজা উপলক্ষ্যে ফুলবাড়ী উপজেলা স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মঙ্গলবার রাতে ফুলবাড়ী বাজারে আরতি প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফুলবাড়ী উপজেলা স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মানিক মন্ডল। এ সময় তিনি বলেন, পূজা ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির নিদর্শন। হিন্দু ধর্মাবলম্বীদের সবাইকে পূজার শুভেচ্ছা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা স্বর্ণশিল্পী মালিক সমিতির সভাপতি অবিনয় দত্ত, কেন্দ্রীয় কালীবাড়ী মন্দির কমিটির সাধারণ সম্পাদক জয়রাম প্রসাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মানিক রায় বক্তৃতা করেন।

অন্যান্যের মধ্যে স্বর্ণশিল্পী মালিক সামিতির সহ-সাধারণ সম্পাদক সঞ্চয়, উপজেলা স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের যুগ্ম-আহ্বায়ক নয়ন মন্ডল, মিলন, সৌরভ, শয়ন, কমলেশ প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়