শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৭:০৩ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৭:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইমিগ্রেশন চেকপোষ্টে হামলা, দুই পুলিশ আহত, আটক ২

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্থলবন্দরে ইমিগ্রেশন চেকপোষ্ট অফিসে মঙ্গলবার বিকেলে যাত্রীদের হামলায় দুই পুলিশ আহত হয়। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন আখাউড়া উপজেলার আনোয়ারপুর গ্রামের সারোয়ার আলম ভূইয়া (২৮) ও রিপন মিয়া (২২)।

চেকপোষ্ট পুলিশ জানায়, বিকেলে ভারতে যাওয়ার বহিরাগত সিল মারতে আসেন সারোয়ার আলম নামে এক যাত্রী। তখন স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ আতিকুর রহমানের কাছে পাসর্পোট জমা দিলে সেখানে তিনি ত্রুটি খুঁজে পান। এ নিয়ে আটককৃত যাত্রী সারোয়ার ও তার সাথে থাকা রিপন মিয়া ক্ষিপ্ত হয়ে উঠে। তখন তারা পুলিশ অফিসারদের উপর হামলা করে। তাদের হামলায় দুই পুলিশ অফিসার আহত হন। এসময় তারা অফিসারদের মোবাইলসহ ইমিগ্রেশনের কাজে ব্যবহৃত সরকারি গুরুত্বপূর্ণ মালামাল ভাংচুর করে। হামলায় এসআই বাহাদুর মিয়া ও এএসআই আতিকুর রহমান আহত হন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। থানায় মামলা প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়