শিরোনাম
◈ সংসদের প্রথম অধিবেশন কবে? যা জানাগেল ◈ জেলবন্দি ইমরানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয়  সরকার! ফাঁস করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অস্বস্তিতে ইসলামাবাদ ◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৬:১১ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী-স্পিকার বৈঠক

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে প্রায় দেড় ঘণ্টাব্যাপী তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী ও স্পিকার (ফাইল ছবি)জানা গেছে, মঙ্গলবার সংসদ অধিবেশনের শেষদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পিকারের দফতরে যান। এরপর সংসদ অধিবেশন শেষ করে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়াও স্পিকারের কক্ষে প্রবেশ করেন। পরে রাত সাড়ে দশটায় প্রধানমন্ত্রী স্পিকারের কক্ষ থেকে বের হয়ে আসেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্পিকার শিরীন শারমিন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, আগামী বাজেট ও সংসদ অধিবেশনের কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে।’

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কোনও আলোচনা হয়নি বলেও সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান। এ প্রসঙ্গে স্পিকার বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আমি এখনও অবহিত নই। বুধবার আমার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সাক্ষাৎ করতে আসবেন বলে জেনেছি।’বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়