শিরোনাম
◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৪:৫২ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৪:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন মাস নয়, ছয় মাসের জন্য স্থগিত ডিএনসিসি উপনির্বাচন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন তিন মাস নয়, ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। আলাদা দুটি রিট আবেদনের ওপর শুনানি শেষে গত ১৭ জানুয়ারি (বুধবার) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

ওই আদেশের কপি সোমবার পেয়েছে কমিশন। বুধবার রায়ের সার্টিফায়েড কপি পাওয়ার আশা করছে ইসি।

এদিকে চার মাসের জন্য স্থগিত করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচন। যদিও রায়ের পর আইনজীবীরা জানিয়েছিলেন, তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে ঢাকার দুই সিটির নির্বাচন।

নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দীন মঙ্গলবার বলেন, ‘আমরা আদালতের লিখিত রায়ের একটি ফটোকপি সংগ্রহ করেছি। এতে ডিএনসিসি নির্বাচন ছয় মাস ও ডিএসসিসি নির্বাচন চার মাস স্থগিত করা হয়েছে বলে উল্লেখ রয়েছে।’

রায়ের বিরুদ্ধে আপিল করবেন কিনা এমন প্রশ্নের জবাবে ইসির ভারপ্রাপ্ত সচিব বলেন, ‘আমরা আদেশের সার্টিফাইড কপির জন্য আবেদন করেছি। কপি পাওয়ার পর আইনজীবীদের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়