শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৭:৪১ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৭:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুনারুঘাটে ৯ ডাকাত আটক, ৩ ডাকাত গুলিবিদ্ধ

মো.জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ): হবিগঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়ে ৯ ডাকাতকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-৩ (র‌্যাব)।

মঙ্গলবার ভোর রাতে উপজেলার নতুন বাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার শ্রীকুটা গ্রামের আব্দুল মুতালিবের ছেলে আব্দুল মমিন (১৮), মধ্য নরপতি গ্রামের আইয়ূব আলীর ছেলে হাবিবুর রহমান হৃদয় (১৯), মমিনপুর গ্রামের শামীম মিয়ার ছেলে শাহেল মিয়া (২০), একই গ্রামের সৈয়দ নবাব উল্লার ছেলে সৈয়দ শিপন মিয়া (২২), একই গ্রামের আইয়ূব আলীর ছেলে ফজল মিয়া (২০), রাণীগাঁও গ্রামের গাবরু মিয়ার ছেলে সাজন মিয়া (২০), কাচুয়া গ্রামের ইদ্রিছ আলীর ছেলে ফজর আলী বাটন (২৪), দক্ষিণ নরপতি গ্রামের নোমান মিয়ার ছেলে আরমান মিয়া (১৯), রাণীগাঁও গ্রামের আব্দুল আউয়ালের ছেলে এনামূল হক (২৫)।

এ সময় ডাকাতদের সাথে র‌্যাবের গুলি বিনিময় হয়। র‌্যাবের গুলিতে মো. আরমান মিয়া, সৈয়দ শিপন ও এনামূল হক গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধদের সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজমিরুজ্জামান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়