শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০১৮, ১২:২৩ দুপুর
আপডেট : ২৩ জানুয়ারী, ২০১৮, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাসিফের মরদেহ গ্রহণ করতে রাজী নন তার পরিবার

এম.ইউছুপ রেজা, চট্টগ্রাম: নব্য জেএমবিতে যোগ দেয়া জঙ্গি নাসিফের মরদেহ গ্রহণ করতে রাজী নন তার পরিবার। র‌্যাবের অভিযানে নিহত হওয়া চট্টগ্রামের স্কুলছাত্র নাসিফ উল ইসলামের (১৬) মরদেহ ঢাকায় গিয়ে শনাক্ত করলেও সেটি গ্রহণ না করেই চট্টগ্রামে ফিরে এসেছেন তার বাবা নজরুল ইসলাম।

ছেলেকে যারা বিপথে নিয়ে জঙ্গি বানিয়েছে তাদের শাস্তি দাবি করে নাসিফের বাবা তার ছেলের লাশ দাফনের জন্য পাঠানো হলেও সেটি গ্রহণ করবে না বলে জানিয়েছেন তিনি। গত বছরের ৬ অক্টোবর স্কুলে গিয়ে নিখোঁজ হওয়া নাসিফ নগরীর কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র ছিলেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় গত ১২ জানুয়ারি একটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছিল র‌্যাব। অভিযানে তিনজন নিহত হয়। এরমধ্যে মেজবাহ নামে একজনের পরিচয় শুরুতেই পাওয়া যায়। পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ১৮ জানুয়ারি বাকি দুজনের ছবি প্রকাশ করে র‌্যাব।

সেই ছবি দেখে চট্টগ্রামের কাউন্টার টেরোরিজম ইউনিটের পরির্দশক আফতাব হোসাইন নাসিফের বিষয়ে নিশ্চিত হন। ওই রাতেই নগরীর চকাবাজরে নাসিফের বাসায় গিয়ে তার বাবা-মাকে ছবি দেখান পরিদর্শক আফতাব হোসেন। তারাও তাদের ছেলেকে শনাক্ত করেন।

নাসিফদের বাড়ি চন্দনাইশ উপজেলার পশ্চিম কানাইমাদারী গ্রামে এবং সে স্থানীয় নজরুল ইসলামের পুত্র তবে বসবাস করতেন চকবাজার থানা এলাকায়।সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়