শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০১৮, ১০:৪০ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০১৮, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে বিজিবির শীতবস্ত্র বিতরণ

সৌরভ কুমার ঘোষ, কুড়িগ্রাম: কুড়িগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র উদ্যোগে প্রত্যন্ত চরাঞ্চলের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের প্রথম আলোর চরে এই শীতবস্ত্র বিতরণ  করা হয়। এই চরে ২’শ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, রংপুর সেক্টর কমান্ডার (ভারপ্রাপ্ত), কর্ণেল মাহাবুব, বর্ডার গার্ড-২২ ব্যাটালিয়নের অধিনায়ক আব্দুল আউয়াল, এ.ডি মোঃ শামছুল আলম, যাত্রাপুর বি.ও.পি কোম্পানি কমান্ডার রবিউল আউয়াল ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

সেক্টর কমান্ডার কর্ণেল মাহাবুব বলেন, কনকনে শীতে অসহায় মানুষের কষ্ট নিবারণের জন্য বর্ডার গার্ড বাংলাদেশ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্র মানুষের শীত কষ্ট নিবারণের জন্য শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়