শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০১৮, ০৪:৩৯ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০১৮, ০৪:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলচ্চিত্রে আমার তিন দশক হয়ে গেছে

শাবনূর : সিনেমা থেকে একটু বিরতি নিয়েছিলাম, ফ্যাটি হয়ে যাওয়ার কারণে। ভেবেছি একটু ফিট করে নেই নিজেকে তারপর আবার কাজ করবো। ‘পাগল মানুষ’ ছবিটা ভালো রেসপন্স পেয়েছে। ছবির ডিরেক্টর ছিলেন এম.এ.মান্নান সাহেব। তিনি মারা যাওয়ার পর ছবির কাজ বন্ধ ছিল। ২০১২ সালের ২৯ ডিসেম্বর তিনি মারা যান। তার মৃত্যুর চার বছর পর তার সহযোগী পরিচালক বদিউল আলম খোকন ছবিটি শেষ করেন। পরিচালক এম এ মান্নান সরকার, তার জন্য আমাদের অনেক ভালোবাসা।

তার এমন কোনো বয়স হয় নি যে মারা যেতে হবে। তার কথা মনে করে অনেক কষ্ট পাই। আজ তিনি থাকলে ছবিটা রিলিজ হওয়ার খুশি করতে পারতাম এক সাথে। তিনি আমাকে খুব আদর করতেন। আমাকে খুব ভালোবাসতেন। মা ছাড়া কথাই বলতেন না। উনি আজকে আমাদের মাঝে নেই এটা কষ্টের। ছবিটা ভালো চলছে। তিন দশক হয়ে গেছে আমার । একেক ছবিতে একেক রকমের চরিত্র করেছি । মনের মত চরিত্র এখনো পাই নি। তবে এদের মধ্যে আনন্দ অশ্রু, কাজের মেয়ে, বউ শ্বাশুড়ির যুদ্ধ, কাল সকালে, মধুর মিলন ছবিগুলো উল্লেখযোগ্য।

পরিচিতি: চলচ্চিত্র অভিনেত্রী
মতামত গ্রহণ: সানিম আহমেদ
সম্পাদনা: মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়