শিরোনাম
◈ প্রতিবন্ধী কিশোরের টিফিনের টাকা জমিয়ে তৈরি গাড়ি মস্তিষ্কের সংকেতে চলবে, সেই গাড়িতেই ঘুরলেন প্রধানমন্ত্রী ◈ ওয়ান-ইলেভেন কেন হয়েছিল, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকাই বা কী ছিল, মইনের প্রেসিডেন্ট হওয়ার খায়েশ: ময়নাতদন্ত ◈ গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা, স্ত্রী বাঁধা ছিল জানালার গ্রিলে ◈ শক্তি বাড়াচ্ছে এনসিপি, যুক্ত হচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ◈ চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ◈ টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষ, সংসদ সদস্যসহ আহত অর্ধশত ◈ নেইমার সবসময়ই সেরাদের একজন, বিশ্বকা‌পেও তা‌কে দেখ‌তে চাই: মে‌সি ◈ নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ শুভেন্দু অধিকারী এখন মুখ‌্যমন্ত্রী ◈ ক্রিকেটের নিয়মে বদল চেয়ে সৌরভের দ্বারস্থ সু‌নীল গাভাস্কার ◈ আজ তৃণমূল নেতাদের সঙ্গে বসবেন তারেক রহমান, শৃঙ্খলা নিয়ে কঠোর বার্তার ইঙ্গিত

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০১৮, ০৩:২৮ রাত
আপডেট : ২২ জানুয়ারী, ২০১৮, ০৩:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভালুকায় অষ্টম শ্রেণীর ছাত্রীর লাশ উদ্ধার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় অষ্টম শ্রেণির এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। রবিবার (২১জানুয়ারী) সকালে উপজেলার মেহেরাবাড়ি থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, উপজেলার গোয়ারী ভাওয়ালিয়াবাজু উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী গোয়ারী গ্রামের নন্দ দাসের কন্যা অনন্যা দাস। সে সকাল ৯টায় স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। সে স্কুলে না গিয়ে তার বড় বোনের শ্বশুরবাড়ি উপজেলার হাজির বাজার যাওয়ার জন্য ভালুকা বাসস্ট্যান্ড হতে একটি লেগুনা গাড়ীতে উঠে। গাড়ীর চালক তাকে গন্তব্যে না নামিয়ে মহাসড়কের মেহেরাবাড়ী নামক স্থানে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীভর্তি একটি লেগুনাগাড়ী থেকে মেয়েটিকে মেহেরাবাড়ী এলাকায় সড়কের পাশে ফেলে রেখে যায়। মেয়েটির পড়নে স্কুল ড্রেস ও সাথে একটি ব্যাগ ছিল। ব্যাগের ভিতর একটি ফ্যামেলি ছবি ছিল। ছবি দেখে নিহতের বোন জামাই নয়নকে সনাক্ত করা হয়। পরে নয়নকে খবর দিলে নয়ন এসে প্রথমে সিডস্টোর বাজারে একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখান থেকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়ছে। তদন্ত অব্যাহত আছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। এ রির্পোট লেখা পর্যন্ত পুলিশ এখনো নিহত বা মৃতের কারণ খুজে বের করতে পারেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়