শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০১৮, ১২:২২ দুপুর
আপডেট : ২১ জানুয়ারী, ২০১৮, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিবছর দেশের ৫০ হাজার নারী-শিশু পাচার হয় : এইচ টি ইমাম

টাঙ্গাইল প্রতিনিধি: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, বাংলাদেশ থেকে প্রতিবছর ৫০ হাজার নারী ও শিশু ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে পাচার হচ্ছে। পাচারকারীরা ব্যাপকভাবে সক্রিয়। এ মানব পাচারকারীরা কারা? এরা সমাজবিরোধী। খুঁজে দেখলে পাওয়া যাবে এরাই মাদক ও অস্ত্র ব্যবসায়ী। এদের রোধ করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ দেশবাসীকে এগিয়ে আসতে হবে।

শনিবার দুপুরে টাঙ্গাইল শহীদ মিনারে টাঙ্গাইল ইয়ুথ ফর হিউম্যানিটি অসোসিয়েশনের উদ্যোগে ‘সমাজকে বদলে দাও’ নামক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এইচ টি ইমাম বলেন, জাতীয় পতাকার প্রতি যারা সম্মান দেখাতে না পারে, জাতীয় সংগীতের প্রতি যারা সম্মান দেখাতে না পারে, তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না। এ দেশপ্রেমটি শিখতে হবে শিশুকাল থেকেই আর সেটি করবে তার পরিবার।

তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছেন মানবতার মা হিসেবে। তার কাছ থেকে সবাই শিক্ষাগ্রহণ করতে হবে। তিনি বিশাল বাংলাকে আজকে মহিমান্বিত করেছেন।

টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, টাঙ্গাইল-৫ আসনের এমপি মো. ছানোয়ার হোসেন, পুলিশ সুপার মো. মাহবুব আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খোরশেদ আলম, পৌর মেয়র জামিলুর রহমান মিরন প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফউজ্জামান স্মৃতি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। পরে টাঙ্গাইলের বিভিন্ন বিদ্যালয় ও কলেজ শিক্ষকদের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়