শিরোনাম
◈ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০২০ ◈ মুঠোফোনের সর্বশেষ অবস্থান ধরে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক তুহিন ◈ স্ত্রী-দেড় বছরের সন্তানকে হত্যার পর প্রবাসী স্বামীর আত্মহত্যার অভিযোগ ◈ নতুন পে-স্কেলে বাড়িভাড়া-চিকিৎসা-শিক্ষা ভাতায় বড় পরিবর্তন ◈ প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, যা বেরিয়ে এলো তদন্তে ◈ ৩ শিশু সন্তানকে হত্যার পর বাবারও বিষপান ◈ ছবি তুলতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার ◈ রাজধানীতে নাশকতার পর নিরাপত্তা জোরদার, ২০০-এর বেশি চেকপোস্ট ◈ এক সপ্তাহের ব্যবধানে আবারও বাড়ল সোনা-রুপার দাম ◈ নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি, বকেয়াসহ বাড়তি বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০১৮, ০৬:৫২ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০১৮, ০৬:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদালাতের রায় কি জেনে গেছেন জাতীয় পার্টির মন্ত্রী: আসিফ নজরুল

রবিন আকরাম: খালেদা জিয়াকে ১৫ দিনের মধ্যে জেলে যেতে হবে। জাতীয় পার্টির প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গার এমন মন্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল তার ফেসবুক পেজ-এ একটি স্ট্যাটাস দিয়েছেন। আমাদেরসময় পাঠকদের জন্য সেটা হুবহু তুলে ধরা হলো।

আসিফ নজরুল লিখেছেন- ১৫ দিনের মধ্যে খালেদা জিয়াকে জেলে যেতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা।
আমার প্রশ্ন হচ্ছে আদালাতের রায় কি হবে সেটি কি ঠিক হয়ে গেছে? এটা কি এরমধ্যেই জেনে গেছেন জাতীয় পার্টির মন্ত্রী? বিচারাধীন বিষয়ে তিনি এধরনের কথা বলেন কিভাবে!

তার এই স্ট্যাটাসে অনেক পাঠক তাদের মতামত জানিয়েছেন। সানাউল্লা সানা নামে একজন লিখেছেন, এটাই পরিকল্পনা এখন সরকার দলের। খালেদা জিয়াকে জেলে দিয়ে ঢাকা সিটির নির্বাচন করবেন। নির্বাচন সফল হলে সময়ের আগেই জাতীয় নির্বাচন করবেন। জাতীয় নির্বাচনের ভারত সরকার দলকে কুটনৈতিকভাবে সহায়তা করবে। আর এই চিন্তা ভাবনা কলা কৌশল বিএনপি কে আগেই ভাবতে হবে।

আতিক রহমান লিখেছেন, লেহন করতে করতে নোংরা জায়গা ক্লিন হয় কিন্তু জাপা সংশ্লিষ্ট তাহা হবেনা।সাবজুডিস এক বিষয়ে এমন মন্তব্য আসলেই অনভিপ্রেত। তাতে বা কি আসে যায়,বিচার বিভাগ তো মসজিদের তবারক, হাত বাড়ালেই ইদাদিং সব পাওয়া যায়।

সরিফুল রুমি লিখেছেন, প্রশ্নফাশ হতে হতে বিচারাধীন মামলার রায় ও ফাশ করা শুরু করে দিলো দেখি।

  • সর্বশেষ