শিরোনাম
◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির ◈ শেখ হাসিনাকে ছাপিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০১৮, ০২:১৭ রাত
আপডেট : ২০ জানুয়ারী, ২০১৮, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের কয়েকটি স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত

রবিন আকরাম: দেশের কয়েকটি স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট ও নীলফামারীসহ কয়েকটি স্থানে এই ভূমিকম্প অনুভূত হয়।

শনিবার সকাল সোয়া ৭টার দিকে হঠাৎ করে থর থর করে কেপে ওইসব এলাকা। এ কম্পনের স্থায়ীত্বকাল ছিল প্রায় ৮ সেকেন্ড। সকালের প্রচন্ড শীতে কম্পনের সময় লোকজন ঘুমিয়ে থাকায় জনসাধারণের মাঝে তেমন কোনো প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি।

তবে সকালে রাস্তায় বেড়িয়ে আসা ও জেগে থাকা মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। অনেককে বাড়ি ঘর ছেড়ে খোলা জায়গায় যেতে দেখা যায়। এ সময় বন্ধ হয়ে যায় মোবাইল নেটওয়ার্ক। তবে এ রিপোর্ট পাঠানো পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়