শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০১৮, ১০:৫৭ দুপুর
আপডেট : ১৯ জানুয়ারী, ২০১৮, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ব ইজতেমার ২য় পর্বেও ৭ স্তরে নিরাপত্তা

ডেস্ক রিপোর্ট :  ৫৩তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আজ শুক্রবার বাদ ফজর থেকে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হচ্ছে। তাবলীগ জামাতের তিন দিনব্যাপি বিশ্ব ইজতেমার দ্বিতীয়পর্বে অংশ নিতে দেশি-বিদেশি মুসল্লিরা ইজতেমা মাঠে আসছেন।

দ্বিতীয়পর্বে মুসল্লিদের নিরাপত্তা দিতে সাত স্তরে সাড়ে ছয় হাজারের মতো পুলিশ বিশ্ব ইজতেমা ময়দান ও আশপাশ এলাকায় নিয়োজিত থাকবে বলে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ জানিয়েছেন।

তিনি বলেন, দ্বিতীয় পর্বে যোগ দেওয়া মুসল্লিরা যাতে নিবিগ্নে চলাফেরা, অবস্থান এবং ইজতেমা শেষে ঘরে ফিরে যেতে পারে, সেই জন্য সাড়ে ছয় হাজারের মতো ফোর্স কাজ করবে। সাত স্তরে নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে। পূর্বের মতো এবারও ওয়াচ টাওয়ার থেকে এবং সিসি টিভির মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। হকার-ভিক্ষুক উচ্ছেদ এবং পকেটমারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ইজতেমা মাঠের চতুর্দিকে পুলিশ কর্ডন করে রাখবে। নদী পথেও টহল ব্যবস্থা থাকবে। ট্রাফিক ব্যবস্থা গত ইজতেমার চেয়ে আরো জোরদার করা হবে। খবর রাইজিংবিডি’র।

বিশ্ব ইজতেমা দ্বিতীয়পর্বে ঢাকার একাংশসহ ১৩ জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। এর জন্য ইজতেমা ময়দানকে ২৮টি খিত্তায় ভাগ করা হয়েছে।

আগামী রোববার সকালে দ্বিতীয়পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। একই ময়দানে গত ১২ জানুয়ারি শুরু হয়েছিল বিশ্ব ইজতেমার প্রথমপর্ব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়