শিরোনাম
◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০১৮, ০৯:৫১ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০১৮, ০৯:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুরে আগুন পোহাতে গিয়ে আরও দুই নারীর মৃত্যু

মোস্তাফিজার রহমান বাবলু, রংপুর: শীতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ আরও দুই নারীর মৃত্যু হয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে বুধবার রাত সাড়ে ৩টার দিকে কুড়িগ্রামের মনিডাকুয়া গ্রামের এনামুল হকের স্ত্রী নুরেজা বেগম (৩০) ও বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার গোলাম মোস্তফার স্ত্রী আরজিনা বেগম (২৮) মারা যায়।

রংপুর বার্ন ইউনিটের সহকারী পরিচালক নূরে আলম জানান, প্রচন্ড শীত থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহানোর সময় বিভিন্ন সময় অন্তত ৫৫ জন অগ্নিদগ্ধ হয়।

অগ্নিদগ্ধদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটসহ বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। এর মধ্যে বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে দুই নারীর মৃত্যু হয়।সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়