শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০১৮, ০৫:৫৪ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০১৮, ০৫:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা দক্ষিণ সিটির নতুন ১৮টি ওয়ার্ডের নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট

সজিব খান: ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ নির্বাচন স্থগিত করার পর এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ((ডিএসসিসি)) নতুন ১৮টি ওয়ার্ডের নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট।

বৃহস্পতিবার এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি এম ফারুকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে গত ৯ জানুয়ারি জারি করা এ নির্বাচন সংক্রান্ত তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আদালতে রিট আবেদনটি করেন ডেমরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জয়নুল আবেদিন।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কামরুল হক সিদ্দিকী। সঙ্গে ছিলেন পার্থ সারথি মণ্ডল ও জাহাঙ্গীর হোসেন সেলিম।

গত ১৪ জানুয়ারি হাইকোর্টে ডিএসসিসি’র নতুন ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে স্থানীয় ভোটার আক্তার হোসেনসহ আট জন রিট দায়ের করেন।রিটে মন্ত্রীপরিষদ সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, প্রধান নির্বাচন কমিশনার, ঢাকার জেলাপ্রশাসকসহ (ডিসি) ১৮ জনকে বিবাদী করা হয়।

এর আগে বুধবার রাজধানীর বাড্ডা এলাকার বিএনপি ও আওয়ামী লীগের দুই নেতার পৃথক দুটি রিটের কারণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচন স্থগিত করার আদেশ দিয়েছিলেন সুপ্রিমকোর্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়