শিরোনাম
◈ সীতাকুণ্ডে বিস্ফোরণ: নিহতদের প্রতি পরিবারকে ১০ লাখ টাকা দেবে বিএসবিআরএ ◈ দিল্লি হাইকোর্ট-বিমানবন্দরসহ সরকারি দপ্তরে বোমা হামলার হুমকি ◈ জুমার আজান শোনা যায়নি কলকাতার বহু মসজিদে, আতঙ্কে মুসলিমরা   ◈ অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে করা টেস্ট সেঞ্চু‌রি বাবা-মাকে উৎসর্গ কর‌লেন তান‌জিদ হাসান তামিম  ◈ মোহাম্মদপুরে কোনো ‘কিশোর গ্যাং’ সক্রিয় নেই, দাবি র‌্যাবের ◈ মির্জা ফখরুল থেকে মান্নান ভূঁইয়া : বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা ◈ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই বিদেশি জাহাজের সংঘর্ষ ◈ সরকারের ৬ মাসে মোটামুটি সব লক্ষ্যই পূরণ হয়েছে: রিজভী ◈ লাইসেন্স ছাড়া ঢাকায় রিকশা নয়, আসছে অঞ্চলভিত্তিক চলাচল ব্যবস্থা ◈ সিটি থেকে পৌরসভা, চলতি অর্থবছরেই ৫ স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০১৮, ১২:২৩ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০১৮, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্লিম হওয়ার জন্যই তরুণীরা ইয়াবায় আসক্ত!

ডেস্ক রিপোর্ট : স্লিম হওয়ার জন্য শত শত তরুণী ও কিশোরী ইয়াবা আসক্ত হচ্ছে। এদের বেশির ভাগই রাজধানীর উচ্চ ও মধ্যবিত্ত পরিবারের সন্তান। ইয়াবায় আসক্ত শতকরা ৮০ ভাগ ছাত্রীর লেখাপড়া বন্ধ হয়ে গেছে। মাদকাসক্ত হয়ে অপরাধ কর্মে জড়িয়ে পড়ায় স্কুল-কলেজের গন্ডি পার হতে পারছে না অনেক তরুণী। আবার মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের এক শ্রেণির ছাত্রীও ইয়াবার নেশায় উন্মাদ। চিকিৎসা করেও স্বাভাবিক জীবনে ফিরতে পারছে না মাদকাসক্তরা। ফলে তারা যৌন অপরাধসহ নানা ধরণের অপরাধে জড়িয়ে পড়ছে। ইয়াবার ভয়াবহ ছোবল থেকে বাঁচার আকুতি জানিয়েছেন আক্রান্ত মেয়ের বাবা-মায়েরা। ইয়াবা সেবন করার কারণে ধ্বংসের পথে হাজার হাজার পরিবার।

ইত্তেফাক’র প্রতিবেদনে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলোর চিকিৎসকরা বলছেন, সাম্প্রতিকালে রাজধানীর মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে প্রতিদিন এসকল তরুণী চিকিৎসা নিতে আসছে। আক্রান্ত কিশোরী-তরুণীদের ৮০ ভাগই বিভিন্ন স্কুল-কলেজ-মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। কেউ আসক্ত হচ্ছে পাড়ার বান্ধবীর পাল্লায় পড়ে, আবার কেউ বা আসক্ত হচ্ছে স্কুল কলেজ-বিশ্ববিদ্যালয়ের সহপাঠীর পাল্লায় পড়ে। ইয়াবা সেবন করার জন্য উদ্ধুদ্ধ করে বান্ধবী ও সহপাঠীরা। এভাবেই মরণ ব্যাধি নেশায় আসক্ত হচ্ছে তরুণীরা। এক পর্যায়ে তরুণীরা লেখাপড়া বাদ দিয়ে ইয়াাবা খাওয়া ও বেচাকেনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। পরিবার থেকে ইয়াবা কেনার টাকা না দিলে বাবা-মাকে মারধর করে মাদকাসক্ত মেয়েরা। অনেক সময় মেয়ের অত্যাচারে অতিষ্ট হয়ে তাকে পরিবার ছাড়া করছেন বাবা-মা। আবার পরিবার থেকে টাকা না দিলে দেহ ব্যবসায় জড়িয়ে পড়ে এসব মেয়ে। ইয়াবা কেনার টাকার জন্যই অপরাধে জড়াচ্ছে মাদকাসক্ত মেয়েরা।

এই প্রতিনিধির সঙ্গে নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিতে আসা ১০ তরুণী ইয়াাবা আসক্ত হতে শুরু করে তাদের জীবনের সর্বনাশা মর্মস্পর্শ ঘটনাগুলি বর্ণনা করেন। তারা বলেন, আমরা এখন জীবিত থেকেও মৃত।

মাদকাসক্ত মেয়েদের অভিভাবকরা বলছেন, চিকিৎসা করেও স্বাভাবিক জীবনে ফেরাতে পারছেন না তাদের মাদকাসক্ত সন্তানদের। ইয়াবা সেবন করে অনেক পরিবার এখন ধ্বংস হতে চলছে। সমাজেও হেয় প্রতিপন্ন হতে হচ্ছে মেয়েদের অপকর্মের কারণে। তারা বলছেন, আমরা বাঁচতে চাই। আমাদের মেয়েদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চাই। ইয়াবা আসক্ত এই তরুণীদের পুরো পরিবার নি:শেষ হয়ে গেছে। এজন্য তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।

আসক্তদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকরা বলছেন, রাজধানীতে ইয়াবার ভয়াবহ বিস্তার ঘটেছে। উঠতি বয়সী তরুণীরাই সবচেয়ে বেশি আসক্ত হচ্ছে মরণ ব্যাধি এই নেশায়। ইয়াবার কালো থাবা এখনই নিয়ন্ত্রণ করতে না পারলে তরুণ প্রজন্ম পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।

মাদক নিয়ে কাজ করা চিকিৎসকরা বলছেন, ইয়াবায় আসক্ত মেয়েরা পরিবার থেকে বিতাড়িত হয়ে মাদক কেনার জন্য দেহ ব্যবসায় জড়িয়ে পড়ছে। কেউ আবাসিক হোটেলে পুরুষের মনোরঞ্জণ করে উপার্জিত টাকা দিয়ে ইয়াবা কেনে। আবার ৮-১০ জন আসক্ত তরুণী মিলে কেউ কেউ বাসা ভাড়া নিয়ে যৌন ব্যবসা করছে। ইয়াবা কেনার জন্যই মূলত তারা এসব অপরাধে জড়িয়ে পড়ছে। এসব অপরাধের কারণে তারা পরিবার থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ইয়াবার কারণে সারা দেশের অজস্র পরিবার আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। এমতবস্থায় একাধিক অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুতি জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী আপনিও একজন নারী। এই দেশের নারীদের সুরক্ষায় তাই আপনি এখনই পদক্ষেপ নিন। না হলে আমার মেয়ের মত লাখ লাখ মেয়ে ধ্বংস হয়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়