শিরোনাম
◈ বিশ্বকা‌পে ভার‌তের বিরু‌দ্ধে পা‌কিস্তান খেল‌তে রা‌জি হওয়ায় কল‌ম্বো যাওয়ার বিমান ভাড়া বাড়‌লো  ◈ ফুটবলার হ‌্যা‌রি কেইনকে চায় সৌদি আর‌বের দুই ক্লাব  ◈ আজ থেকে ৭২ ঘণ্টার জন্য বন্ধ হলো মোটরসাইকেল চলাচল ◈ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ◈ সাময়িকভাবে স্থগিত মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম ◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০১৮, ০৪:৩০ সকাল
আপডেট : ১৮ জানুয়ারী, ২০১৮, ০৪:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোরের ‘বিগ ম্যাচে’ মুখোমুখি বাংলাদেশ-ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: আইসিসি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভোরে নিজেদের তৃতীয় ম্যাচে বড়দল ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশের যুবারা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোররাত সাড়ে তিনটায়। এ ম্যাচে জিতলেই শেষ আটে উঠে যাবে যুবারা।

প্রথম দুই ম্যাচে দুর্বল নামিবিয়া ও কানাডার বিপক্ষে সহজ জয় পাওয়া বাংলাদেশ দলকে কঠিন পরীক্ষা দিতে হবে আত্মবিশ্বাসী ইংলিশদের বিপক্ষে।

টুর্নামেন্টে এ পর্যন্ত নিজেদের প্রমাণ করতে সক্ষম হয়েছে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা। চার জনই পঞ্চাশের বেশি রান পেয়েছেন। টুর্নামেন্টে এ পর্যন্ত শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের মধ্যে আছেন পিনাক ঘোষ। এ ম্যাচেও তার কাছ থেকে বড় রান আশা করছে বাংলাদেশ।

শীর্ষ ব্যাটসম্যানদের নৈপুণ্যেই বাংলাদেশ গ্রুপ শীর্ষে থেকে নক আউট পর্বে নিশ্চিত করতে চায়। ব্যাটসম্যানদের পাশাপাশি হাসান মাহমুদ, কাজি অনিক এবং আফিফ হোসেনের মত বোলাররাও ধারাবাহিকভাবে পারফরমেন্স করছেন।

আয়ারল্যান্ডের বিপক্ষে অনুশীলন ম্যাচের ফর্ম অব্যাহত রাখতে চাইবে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক এবং জ্যাক উইল। নামিবিয়িার বিপক্ষে জয়ের জন্য ১৯৮ রানের লক্ষ্যমাত্রা অতিক্রম করতে গিয়ে দুজনেই বড় স্কোর করেছেন।
ম্যাচটি সরাসরি দেখাবে গাজী টিভি ও স্টার স্পোর্টস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়