শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০১৮, ০৯:৫৪ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০১৮, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

মো. আমজাদ হোসেন আমু, কমলনগর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের কমলনগরে ট্রাক্টর ও ব্যাটারী চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত ও ৬ জন আহত হয়েছে।

বুধবার দুপুর ১টায় চর কাদিরা ইউনিয়নের মোহাম্মদিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন আন্ডরচর ইউনিয়নের মো. হারুন(৪০), আমেনা বেগম, (৫৫)ও রিংকু (৭)। আহতরা হলেন, শামছুন্নাহার(৪৫), রনি(১৩), পারুল(৪০), আনোয়রা(৪৫), নোমান(১৩), ইয়াছিনকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানান, আন্ডারচর থেকে কলাকোপা গামী অটোরিকশার সাথে ট্রাক্ট্ররের সংঘর্ষে ২ জন নিহত হয়। এ সময় ৭ জন আহত হয়। আহত আমেনা বেগমকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন। সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়