শিরোনাম
◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০১৮, ০৫:৪০ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০১৮, ০৫:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরা মেডিকেলে ৫৭ শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম চলবে

হিরা তালুকদার: রাজধানীর উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজের ৫৭ শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রমের ওপর হাইকোর্টের দেওয়া ৩০ দিনের নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার করেছেন আপিল বিভাগ। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন।

এদিকে, মেধা তালিকায় থাকা সত্তে¡ও ভর্তি হতে না পারা শিক্ষার্থী তারিকুল ইসলামকে আগামী সাত দিনের মধ্যে ভর্তি করতে ওই মেডিক্যাল কলেজকে নির্দেশ দিয়েছে আদালত। মেডিক্যাল কলেজের পক্ষে ব্যারিস্টার ফজলে নূর তাপস ও এএম আমিন উদ্দিন এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু শুনানি করেন।

গত ৯ জানুয়ারি ওই মেডিক্যাল কলেজের সাধারণ কোটায় ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ৫৭ শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রমের ওপর ৩০ দিনের নিষেধাজ্ঞা জারি করেন হাইকোর্ট। একইসঙ্গে কলেজে ‘আগে আসলে আগে ভর্তির সুযোগ’ এই পদ্ধতিতে ভর্তির প্রক্রিয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। ১০ দিনের মধ্যে বিশেষ বার্তা বাহকের মাধ্যমে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে রুলের জবাব দিতে বলা হয়। এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্টের দ্বৈত বেঞ্চ ওই আদেশ দেন।

ডিএজি মোতাহার হোসেন বলেন, ‘গত ১৪ ডিসেম্বর ওই মেডিক্যাল কলেজে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থীর ভর্তি না নিয়ে ‘আগে আসলে আগে ভর্তির সুযোগ’ ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই দিন বেলা ১১টার পর তারিকুল ইসলাম নামে এক শিক্ষার্থী কলেজে গিয়ে জানতে পারেন এরই মধ্যে ৫৭ শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে। ভর্তির সর্বনিম্ন স্কোর ছিল ২৫০.৪৫। তারিকুলের দাবি মেধাক্রম অনুযায়ী ভর্তি করলে সে ভর্তির সুযোগ পেত। পরে ২ জানুয়ারি তারিকুলের বাবা নজরুল ইসলাম আধুনিক মেডিক্যাল কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পদ্ধতি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়