শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০১৮, ০৩:৫৬ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০১৮, ০৩:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হৃদয়বিদারক ট্যাংকার দুর্ঘটনা: ইরানের সর্বোচ্চ নেতার শোক

আন্তর্জাতিক ডেস্ক: চীনের উপকূলে দুর্ঘটনায় পড়া ইরানি তেল ট্যাংকারের দুঃসাহসিক নাবিক ও তাদের পরিবার-পরিজনের প্রতি শোক এবং সমবেদনা জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। তিনি বলেন,  নাবিকরা দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছেন।

গত ৬ জানুয়ারি ‘সানচি’ নামের এ ট্যাংকারটি এক লাখ ৩৬ হাজার টন তেল নিয়ে দক্ষিণ কোরিয়া যাওয়ার পথে সাংহাই উপকূলের ১৬০ নটিক্যাল মাইল দূরে হংকংয়ের একটি পণ্যবাহী জাহাজের সঙ্গে ধাক্কা খায়। এতে তাৎক্ষণিকভাবে আগুন ধরে যায় এবং শেষ পর্যন্ত ট্যাংকারটি জ্বলতে জ্বলতে ডুবে যায়। তেল ট্যাংকারে থাকা ৩০ ইরানি ও দুজন বাংলাদেশী নাবিক মারা গেছেন। এরইমধ্যে তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে, ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফও নাবিকদের মৃত্যু এবং জাহাজডুবির ঘটনায় আলাদা শোকবাণী দিয়েছেন। পাশাপাশি ১৫ জানুয়ারি সোমবার ইরানে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। -পার্সটুডে।

  • সর্বশেষ