শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০১৮, ০৩:১২ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০১৮, ০৩:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০১৯ বিশ্বকাপের বাছাইপর্ব শুরু ৪ মার্চ

স্পোর্টস ডেস্ক: স্বাগতিক ইংল্যান্ডসহ শীর্ষ ৮ দলের সঙ্গে ২০১৯ বিশ্বকাপে যোগ দেবে আরও দুটি দল। এর জন্য পেরোতে হবে বাছাইপর্ব। সোমবার আইসিসি জানালো, এই লড়াইটা জিম্বাবুয়েতে শুরু হবে ৪ মার্চ থেকে।

বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দিন মাঠে নামবে জিম্বাবুয়ে। ১০ দলের এই প্রতিদ্বন্দ্বিতায় স্বাগতিকদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত হবে ওয়ার্ল্ড ক্রিকেট লিগের দ্বিতীয় বিভাগীয় লড়াই শেষে।

গত ৩০ সেপ্টেম্বর নির্ধারিত সময়ে সেরা ৮ র‌্যাংকিংয়ে থাকতে না পারায় এবার বাছাই খেলতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে। দুইবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের প্রথম ম্যাচ ৬ মার্চ। তাদেরও প্রথম প্রতিপক্ষ ওয়ার্ল্ড ক্রিকেট লিগের দ্বিতীয় বিভাগ উতরানো দল।

ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে ছাড়াও পূর্ণ ওয়ানডে মর্যাদা পাওয়া আফগানিস্তান ও আয়ারল্যান্ড খেলবে বাছাইয়ে। ওয়ার্ল্ড ক্রিকেট লিগ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস ও রানার্সআপ পাপুয়া নিউগিনির সঙ্গে এই লড়াইয়ে যোগ দেবে শীর্ষ চারের বাকি দুই দল হংকং ও স্কটল্যান্ড।

ওয়ার্ল্ড ক্রিকেট লিগের দ্বিতীয় বিভাগের লড়াই শুরু হবে ৮ থেকে ১৫ ফেব্রুয়ারি। কানাডা, কেনিয়া, নামিবিয়া, নেপাল, ওমান ও আরব আমিরাতকে নিয়ে হবে এই লড়াই, যেখানে দুই ফাইনালিস্ট যোগ দেবে বাছাইপর্বে। আইসিসি ওয়েবসাইট

  • সর্বশেষ
  • জনপ্রিয়