শিরোনাম
◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০১৮, ১২:৩০ দুপুর
আপডেট : ১৫ জানুয়ারী, ২০১৮, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন পেসার দুই স্পিনার নিয়ে নামছে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট :  অধিনায়ক মাশরাফি এবং টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, ঘন কুয়াশা এবং শিশির ভেজা উইকেটের কারণে হয়তো চার পেসার নিয়েই আজ দুপুরে মাঠে নামবে বাংলাদেশ।

কিন্তু প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলেই পুরনো ফর্মুলায় ফিরে যাচ্ছে টিম বাংলাদেশ। এই ক’দিন শোনা গিয়েছিল হিমশীতল আবহাওয়া, ঘন কুয়াশার কারণে বাংলাদেশের লক্ষ্য পরিকল্পনা ও লাইনআপে রদবদল ঘটতে পারে। জোর গুঞ্জন ছিল সাকিব আল হাসানের সঙ্গে নাসির হোসেন এবং মাহমুদউল্লাহ রিয়াদকে স্পিন বিকল্প ধরে চার পেসার নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। তবে প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলেই শেষ পর্যন্ত ওই পরিকল্পনা থেকে সরে যাচ্ছে মাশরাফিরা।

জাগো নিউজের খবরে বলা হয়েছে, রোববার রাতে টিম ম্যানেজমেন্ট নিশ্চিত করেছে বাংলাদেশ মাঠে নামবে সাত ব্যাটসম্যান (তামিম, বিজয়, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ, সাব্বির ও নাসির) ও তিন পেসার এবং এক স্পেশালিস্ট স্পিনার নিয়ে।

ফলে প্রথম ম্যাচে বাংলাদেশের একাদশ দাঁড়াচ্ছে :
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন এবং সানজামুল ইসলাম।

  • সর্বশেষ