শিরোনাম
◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট ◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন ◈ ইরান-ইসরাইল-মার্কিন যুদ্ধে ভারতের ওপর ৫০ বিলিয়ন ডলারের ধাক্কা ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে বরফ গলছে! ◈ যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ, কঠোর অবস্থানে মোজতবা খামেনি ◈ এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক ◈ নববর্ষে চালু হচ্ছে কৃষক কার্ড, প্রথম ধাপে ২১ হাজার কৃষক পাচ্ছেন সহায়তা ◈ ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের ◈ মশক নিধনে ঢাকার দুই সিটিকে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর, বর্জ্য ব্যবস্থাপনায় দেশীয় প্রযুক্তিতে জোর

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০১৮, ০৫:৪০ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০১৮, ০৫:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাখালপাড়ায় ‘জঙ্গি আস্তানা’, তেজগাঁও থানায় মামলা

ডেস্ক রিপোর্ট : রাজধানীর পশ্চিম নাখালপাড়ার রুবি ভিলায় র‌্যাবের ‘জঙ্গি বিরোধী’ অভিযানের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার র‌্যাবের পক্ষ থেকে তেজগাঁও থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৬ এর উপধারা (২)/৮/৯/১০/১২/১৩ ধারায় এ মামলা রুজু করা হয়। মামলা নং-১০।

গতকাল শুক্রবার পশ্চিম নাখালপাড়ায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে রুবি ভিলা নামে একটি বাড়িতে র‌্যাবের অভিযানে তিন জঙ্গি নিহত হয়। এছাড়া র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। পরে বাড়িটি থেকে গ্রেনেড, সুইসাইডাল ভেল্ট ও পিস্তল উদ্ধার করা হয়। খবর জাগো নিউজ’র।

অভিযান শেষে র‌্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেন, বাড়িটির ভেতরে তিন জঙ্গির মরদেহ পাওয়া গেছে। সম্ভবত তারা গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়ে অাত্মহত্যা করছেন। জঙ্গিরা জাহিদ নামের একটি জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে বাসাটি ভাড়া নিয়েছিল। নিহতরা সবাই ২০-৩০ বছরের যুবক।

এর আগে শুক্রবার মধ্যরাতে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে পশ্চিম নাখালপাড়ার ৬ তলা ওই বাড়ি ঘিরে অভিযান শুরু করে র‌্যাব। অভিযান চলাকালে ভেতরে ৫ তলা থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। সকাল ৭টার দিকে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে কাজ শুরু করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়