শিরোনাম

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০১৮, ০৬:৪৩ সকাল
আপডেট : ১৩ জানুয়ারী, ২০১৮, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মগবাজারে বহুতল ভবনে আগুন

ফারমিনা তাসলিম: রাজধানীর মগবাজারের একটি বহুতল ভবনের বেজমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট।

আজ শনিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের অপারেটর ফরিদ উদ্দিন জানান, মগবাজার মোড়ের ওই বহুতল ভবনটি ১৬ তলা। এর কিছু অংশ আবাসিক, কিছু অংশ বাণিজ্যিক।

ভবনের বেইজমেন্টে রাখা একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘট্না ঘটে বলে জানান ফরিদ উদ্দিন। তিনি আরো জানান, নিয়ন্ত্রণের কাজ শেষ হলে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।

তবে আগুন লাগার কারণ তিনি জানাতে পারেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়