শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০১৮, ০২:৫৪ রাত
আপডেট : ১৩ জানুয়ারী, ২০১৮, ০২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইজতেমায় মালয়েশীয় নাগরিকের মৃত্যু

রবিন আকরাম: বিশ্ব ইজতেমায় শুক্রবার রাতে নূরহান বিন আব্দুর রহমান (৫৫) নামে এক মালয়েশিয়ার নাগরিকের মৃত্যু হয়েছে।

টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসক রেজাউল হক জানান, মালয়েশিয়ার নাগরিক নূরহান বিন আব্দুর রহমান বিশ্ব ইজতেমায় যোগ দিয়ে তুরাগ মাঠেই অবস্থান করছিলেন। শুক্রবার রাতে নামাজের জন্য ওজু করেন। সেখানে হঠাৎ করে তিনি মাটিতে পড়ে যান। ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত ১১টার দিকে কাজী আজিজুল হক (৬৫) নামে এক মুসুল্লির মৃত্যু হয়। তার বাড়ি মাগুরার শালিখা থানার খরিশপুর এলাকায়। সূত্র: বাংলা নিউজ

  • সর্বশেষ