শিরোনাম
◈ ওয়াশিংটনে হুমকি, ঢাকায় মব: কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়ে নতুন বিতর্ক ◈ পূর্ণ চন্দ্রগ্রহণ থেকে গ্রহের যুগলবন্দী—মার্চে আকাশে ৯ বিস্ময় ◈ নামজারি ও খতিয়ানসহ সব ভূমি সেবার ফি প্রকাশ্যে টাঙাতে হবে, জেনে নিন কোন সেবায় কত ফি ◈ মাথাপিছু আয় ও অর্থনীতির আকার—দুই সূচকেই অগ্রগতি ◈ নতুন কমিশনার নিয়োগ না হওয়া পর্যন্ত ডিএমপির দায়িত্বে সরওয়ার  ◈ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আরও একাধিক পদে রদবদল ◈ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে অবশেষে প্রার্থী ঘোষণা, কে তিনি ◈ ‌সাউথ জোন‌কে হা‌রি‌য়ে বি‌সিএ‌লের ফাইনালের প‌থে নর্থ জোন ◈ বাজার নিয়ন্ত্রণে গতানুগতিক পথ নয়, সৃজনশীল কৌশলের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন দিল বাংলাদেশ

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০১৮, ০২:০৬ রাত
আপডেট : ১৩ জানুয়ারী, ২০১৮, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

রবিন আকরাম: ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। শুক্রবার দিবাগত রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী মহাব্যবস্থাপক নাসির হোসেন জানান, মধ্যরাতের পর থেকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে নৌরুটে দুর্ঘটনা এড়াতে আড়াইটা থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

কুয়াশা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরি চলাচল শুরু করা হবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়