শিরোনাম
◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০১৮, ১১:২৬ দুপুর
আপডেট : ১২ জানুয়ারী, ২০১৮, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাবলিক পরীক্ষায় অনিয়ম সহ্য করা হবে না : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, পাবলিক পরীক্ষায় কোনো অনিয়ম সহ্য করা হবে না। শিক্ষামন্ত্রী বলেন, পাবলিক পরীক্ষা চলাকালীন বা পরীক্ষার হলে কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার রাজধানীর মালিবাগে আবুজর গিফারী কলেজ সুবর্ণজয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, শিক্ষার প্রকৃত পরিবেশ সৃষ্টি করতে হবে। শিক্ষার পরিবেশ আরো উন্নত করতে হবে। ৩৪ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করা হয়েছে। পাবলিক পরীক্ষার পেপারলেস ফলাফল দেওয়া হচ্ছে। কলেজসমূহের উন্নয়নের জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে ‘কলেজ উন্নয়ন প্রকল্প’ গ্রহণ করা হয়েছে। তিনি শিক্ষকদের নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষক ছাড়া আমাদের কোনো লক্ষ্য পূরণ হবে না।

কলেজের গভর্নিংবডির সভাপতি ড. ইসরাফিল শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন-অর-রশিদ, কলেজের গভর্নিংবডির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম আশরাফ তালুকদার, কলেজের অধ্যক্ষ শিরিন আখতার বানু এবং কলেজ ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম ফাহাদ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ