শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০১৮, ০৮:০৩ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০১৮, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বসেরা’র মুকুট উঠতে যাচ্ছে শাহরুখের মাথায়

রবিন অকরাম: ভারতে নারী এবং শিশুদের অধিকারে ভূমিকা রাখার জন্য অ্যানুয়াল ক্রিস্টাল অ্যাওয়ার্ডে সম্মানিত হতে চলেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম-এর ৪৮তম বার্ষিক সম্মেলনের অংশ হিসেবে ২৪তম অ্যানুয়াল ক্রিস্টাল অ্যাওয়ার্ডের মুকুট উঠতে যাচ্ছে এই অভিনেতার মাথায়। সূত্র অনুযায়ী, অন্যান্য পুরস্কার প্রাপকদের মধ্যে রয়েছেন অভিনেতা-পরিচালক কেট ব্ল্যাংকেট এবং গায়ক এলটন জন।

স্বেচ্ছাসেবী সংস্থা মীর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহরুখ। অ্যাসিডে আক্রান্ত মহিলাদের চিকিৎসা থেকে তাদের আইনি সাহায্য, ভোকশনাল ট্রেনিং, পুনর্বাসন, বেঁচে থাকার রসদ জুগিয়ে চলেছে শাহরুখের এই ফাউন্ডেশন। এছাড়া শিশুদের জন্য হসপিটাল ওয়ার্ড, ক্যান্সারে চিকিৎসার ক্ষেত্রে আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রেও তার ভূমিকা উল্লেখযোগ্য৷

তবে এই সম্মান পেয়ে ধন্যবাদ জানাতেও ভোলেননি শাহরুখ। আগামী ২২ জানুয়ারি এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৯৯৭-এর পর থেকে এই প্রথম ভারতের প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম-এ উপস্থিত থাকতে চলেছেন। সূত্র: কলকাতা২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়