শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০১৭, ০৬:২৮ সকাল
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০১৭, ০৬:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপজ্জনক সন্ত্রাসীকে আটক নয়, হত্যা করুন: পুতিন

ডেস্ক রিপোর্ট : রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গের একটি ব্যস্ত সুপার মার্কেটে সাম্প্রতিক বোমা বিস্ফোরণ একটি সন্ত্রাসী হামলা ছিল বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আজ (বৃহস্পতিবার) ক্রেমলিনের একটি অনুষ্ঠানে আগত অতিথিদের সামনে দেয়া এক বক্তৃতায় পুতিন বলেন, "আপনারা জানেন যে গতকাল (শুক্রবার) সেইন্ট পিটার্সবার্গে একটি সন্ত্রাসী হামলা হয়েছিল।" রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর পিটার্সবার্গের পেরেকরেসটক সুপার মার্কেটে বোমা বিস্ফোরণে যে ১৩ জন কর্মী আহত হয়েছেন সেদিকে ইঙ্গিত করে প্রেসিডেন্ট পুতিন এ মন্তব্য করেন।

তিনি বলেন, তদন্তকারীরা জানিয়েছেন যে হামলায় হাতে তৈরি বোমায় ২০০ গ্রাম বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল। এখনো কোনো গোষ্ঠী বা ব্যক্তি হামলার দায়িত্ব স্বীকার করে নি।

পুতিন বলেন, "যদি এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয় যে কোনো সন্ত্রাসীর কারণে আইন শৃঙ্খলা বাহিনীর জীবন হুমকিগ্রস্ত তখন তাদেরকে 'যথোপযুক্ত জবাব' দিতে হবে। এ সময় সন্ত্রাসীকে আটকের চেষ্টা না করে তাকে ঘটনাস্থলেই হত্যা করতে হবে।" সেইন্ট পিটার্সবার্গে এর আগেও আরো একটি সন্ত্রাসী হামলা ব্যর্থ করে দেয়া হয়েছে বলে জানান পুতিন। অবশ্য এ ব্যাপারে বিস্তারিত কিছু জানান নি তিনি। সূত্র : পার্সটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়