শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০১৭, ১১:৫০ দুপুর
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০১৭, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরাট -আনুশকার বিবাহোত্তর সংবর্ধনায় তারকা মেলা

মো. মোস্তাফিজুর রহমান : দিল্লির পর গতকাল মঙ্গলবার মুম্বাইয়ের হোটেল সেন্ট রেজিসে অনুষ্ঠিত হল বিরাট-আনুশকার  বিবাহোত্তর দ্বিতীয় সংবর্ধনা। গত ১১ ডিসেম্বর ইতালিতে বিয়ে করেন ভারতের দুই ভূবনের দুই সুপারস্টার। তাই দেশে ফিরে ২১ ডিসেম্বর দিল্লিতে এক জমজমাট বিবাহোত্তর সংবর্ধনা আয়োজন করে এ নবদম্পতি। এরপর সপ্তাহ না পেরুতেই  মঙ্গলবার মুম্বাইয়ে দ্বিতীয় ও শেষ বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করে তারা। জমকালো ওই অনুষ্ঠানে ভারতের ক্রিকেট এবং অভিনয় জগতের বড়বড় তারকাদের মেলা বসেছিল।

এই ওয়েডিং রিসেপশনে হাজির হয়েছিলেন ক্রিকেটার শচীন টেন্ডুলকার, অনিল কুম্বলে, মহেন্দ্র সিং ধোনি, শেওয়াগ, রবীচন্দ্রন অশ্বিন, যুবরাজ সিং, হরভজন সিং, জহির খান, চেতেশ্বর পূজারা, জয়দেব উনাদকাতসহ টিম ইন্ডিয়ার বর্তমান ও সাবেকরা। বলিউড তারকাদের মধ্যে অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই, শাহরুখ খান, রণবীর কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, কঙ্গনা রানাউত, সারা আলী খানসহ আরও অনেকে। সঙ্গীত শিল্পী এ আর রহমানও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নির্ধারিত সময়ের একটু পর অনুষ্ঠানে হাজির হন বিরাট ও অনুশকা। এদিন আনুশকা পরেছেন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা স্মোকি গ্রে রঙের লেহেঙ্গার সঙ্গে কোমরে ‘বেঙ্গল টাইগার’ বেল্ট। গলায় রোজ কাট ডায়মন্ডের নেকলেস। আর বিরাট পরেছেন আইভরি রঙের ভেলভেট বন্ধগলা। সঙ্গে জোধপুরি ট্রাউজার।

আলো ঝলমলে এ রাতকে আরো রাঙিয়ে দিতে নবদম্পতির সাথে নেচেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। বলিউডে আনুশকার কাছের মানুষ বলে পরিচিত শাহরুখ। সেজন্যই হয়তো নেচে গেয়ে উদযাপন করেছেন দিনটি। নিজে একা নাচেননি, বিরাট আনুশকাকেও সঙ্গে নিয়ে নেচেছেন এ বলিউড সুপারস্টার। বিরাটও যে নাচে পারদর্শী তা এদিন আরো স্পষ্ট হলো। নাচের তাল শিখিয়ে দিতেই শাহরুখের সাথে তালে তাল মিলিয়ে নেচেছেন বিরাট-আনুশকা দম্পতি।

এর আগে দিল্লির তাজ হোটেলের ডিপ্লোম্যাটিক এনক্লেভ দরবার হলে কোহলি-আনুশকার প্রথম সংবর্ধনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি, ভারপ্রাপ্ত বিসিসিআই সভাপতি সি কে খান্না, আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লাসহ বিভিন্ন দেশের কূটনীতিক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়