শিরোনাম
◈ দেবিদ্বারে গৃহবধূকে হত্যা: টুকরা টুকরা অংশ উদ্ধার, পাওয়া যায়নি মাথা ও পা ◈ দেশ ও মানুষের কল্যাণে মানবিকতা নিয়ে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী ◈ রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত, ১১ দলীয় জোটের একক প্রার্থী চূড়ান্ত হবে রোববার ◈ কানাডায় ভারতীয়দের ওপর কড়াকড়ি, ৬ মাসে বহিষ্কার ৩,৩২৩ ◈ বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খসড়া নীতিমালা নিয়ে আলোচনাকে 'কাল্পনিক ও অসত্য' বলল সরকার ◈ বাংলাদেশে প্রথমবার চালু হচ্ছে ই-ভিসা, ৫০ লাখ ডলার বিনিয়োগে মিলবে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা ◈ ‘যৌন ডাক্তার’ বলে অপপ্রচার, ফেসবুকে নিজের নামে প্রতারণামূলক ১৬০ বিজ্ঞাপনের অভিযোগ তাসনিম জারার ◈ সালাহউদ্দিন আহমদকে গুম: তদন্তে উঠে এসেছে যাদের নাম ◈ অসহায় মায়ের ৫০০ টাকার ভাড়ার জন্য মাথার চুল বিক্রি, তবু জোটেনি ঘর ◈ ৪ হাজার ৫৮৪ কোটি টাকায় ৮০০ ই-বাস কিনছে সরকার

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০১৭, ০৬:৪৯ সকাল
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০১৭, ০৬:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্গাকুমার পাঠশালায় হামলার ঘটনায় ১বছর পর মামলার অভিযোগপত্র দাখিল

সিলেট প্রতিনিধি : সিলেটের বন্দরবাজারের দুর্গাকুমার পাঠশালা সরকারি স্কুলে বই বিতরণ উৎসবে হামলার মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ফায়েজ উদ্দিন ফয়েজ। যদিও দীর্ঘ প্রায় এক বছর ধরে তদন্ত করেও কোনও আসামি শনাক্ত করা হয়নি অভিযোগপত্রে। সে কারণে আদালত অভিযোগপত্রটি আমলে না নিয়ে পর্যালোচনায় রেখেছেন।

এ বছরের ১ জানুয়ারি দেশব্যাপী পাঠ্যপুস্তক উৎসবের অংশ হিসেবে দুর্গাকুমার পাঠশালা স্কুলেও বই বিতরণের উৎসব অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানেই একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ ঘটনায় পরদিন ২ জানুয়ারি স্কুলের প্রধান শিক্ষিকা বাদী হয়ে মামলা দায়ের করেন। এর প্রায় এক বছর পর তদন্ত কর্মকর্তা গত ১২ ডিসেম্বর সেটি দাখিল করলে আদালতের প্রসিকিউশন শাখায় অভিযোগপত্রটি গ্রহণ করেন। এরপর ১৪ ডিসেম্বর আদালতের প্রসিকিউশন শাখা থেকে সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র (নং-৭৬/১৭) পাঠানো হয়।

কোতায়ালি থানার জেনারেল রেকর্ড অফিসার (জিআরও) নেহার রঞ্জন বলেন, প্রসিকিউশন শাখার মাধ্যমে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলেও এখনও তা আমলে নেননি আদালত। জানতে পেরেছি, আদালত অভিযোগপত্রটি পর্যালোচনা করছেন। এখনও কোন সিদ্ধান্ত নেননি।

দীর্ঘ প্রায় একবছর পর এই মামলার অভিযোগপত্র দাখিল করা হলেও এতে এই হামলার জন্য কাউকে শনাক্ত করতে পারেননি তদন্ত কর্মকর্তা। তিনি অভিযোগপত্রে উল্লেখ করেছেন, দুর্গাকুমার পাঠশালা স্কুলে এ বছরের ১ জানুয়ারি বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হওয়ার পর স্কুলের শিক্ষকরা শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে নিয়ে বই বিতরণ করেন। দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
অভিযোগপত্রে বলা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হওয়ার ১৫ মিনিট পর ১০/১৫ জন অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী লাঠি নিয়ে স্কুলে প্রবেশ করে এলোপাতাড়ি হামলা চালিয়ে ব্যানার, চেয়ার ও মাইক ভাঙচুর করে পালিয়ে যায়। এই মামলার তদন্তে হামলা সংক্রান্ত সুনির্দিষ্ট কোনও তথ্য উদঘাটন করা সম্ভব হয়নি বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়