শিরোনাম
◈ অবকাঠামোগত কাজ শেষ হলেও কোনোটিতেই বসেনি যানবাহন চলন্ত অবস্থায় ওজন মাপার যন্ত্র ডব্লিউআইএম স্কেল ◈ সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না: মাহদী আমিন ◈ প্রবাসীরা ই-মেইলে অভিযোগ দিলেই সমাধান পাবেন ◈ স্টুডিওতে লুটপাটের পর ‍সালমান মুক্তাদির বললেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেট জব, বিএনপি জোস কাজ করছে’ ◈ ভুলের সুযোগে ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ◈ ঢাকার মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের কারণ কী? ◈ কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে আবারও আটক ২৫৪ ◈ বৃদ্ধাশ্রমে সা‌বেক ক্রিকেটার বি‌নোদ কাম্বলি, কেমন আছেন জানালেন নিজেই ◈ বেকারত্ব থেকে অনলাইন জুয়া, রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে অপরাধ ◈ ইউএনজিএ অধিবেশন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০১৭, ০৫:৩৬ সকাল
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০১৭, ০৫:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভেনেজুয়েলার কূটনীতিককে বহিষ্কার করলো ব্রাজিল

প্রিয়াংকা পান্ডে : ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত রুই পেরেইরাকে বহিষ্কারের পর ভেনেজুলেয়ার অন্যতম প্রধান কূটনীতিককে বহিষ্কার করলো ব্রাজিল। পেরেইরাকে বহিষ্কারের কারণ হিসেবে ভেনেজুয়েলা জানায়, ‘ব্রাজিল তাদের সাবেক প্রেসিডেন্ট দিলমা রোসেফকে অবৈধভাবে অভিশংসিত করে। তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
শনিবার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে কানাডার কূটনীতিককেও (চার্জ দ্য অ্যাফেয়ার্স) বহিষ্কার করে দেশটি।
এই বহিষ্কার কর্মকা-ের পর সোমবার কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভেনেজুয়েলার কূটনীতিক উইলমার ব্যরেনটস ফার্নান্দেসকে কানাডায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কানাডা থেকে ভেনেজুয়েলার চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাঞ্জেল হারেরাকেও পদত্যাগ করার কথা বলা হয়েছে।
ব্রাজিল ও কানাডা বরাবরই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিপক্ষে কথা বলে এসেছে। মাদুরো সরকার তার বিরোধীপক্ষকে হয়রানি ও রাষ্ট্রীয়ভাবে মানবাধিকার লঙ্ঘন করে বলে বহুবার এই দুটি দেশ মন্তব্য করেছে। এরই জের ধরে কয়েক মাস আগে ভেনেজুয়েলার একজন প্রবীণ নেতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলো কানাডা। ঘটনার সুত্রপাত সেখান থেকেই।
ভেনেজুয়েলায় সরকারবিরোধী আন্দোলন ও তার পরবর্তীতে মাদুরোর শক্ত পদক্ষেপে গত ৪ মাসে ১২০ জন নিহত ও শতাধিক বরখাস্তের পর মাদুরো সরকারে বিপক্ষে কথা বলেছে অনেক দেশ।
আগামী ২০১৯ সালে মাদুরো সরকারের ৬ বছরের শাসনকাল শেষ হবে। আগামীবছর তাই পুনরায় নির্বাচন হবে ভেনেজুয়েলায়। বিবিসি

  • সর্বশেষ