শিরোনাম
◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০১৭, ১১:২৭ দুপুর
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৭, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিএসের প্রিলিমিনারিতে ইলেকট্রনিকস ডিভাইস নিষিদ্ধ

জাহিদ হাসান : আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৮তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা। এই পরীক্ষায় মোবাইলসহ সব ধরনের ইলেকট্রনিকস ডিভাইস নিষিদ্ধ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।

রোববার এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, বিজ্ঞপ্তির শর্ত অনুসারে শিক্ষার্থীরা কোনো ধরনের ইলেকট্রনিকস ডিভাইস, বই-পুস্তক, ক্যালকুলেটর এবং হাতব্যাগ নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না। এটি শাস্তিযোগ্য অপরাধ।

একই সঙ্গে পরীক্ষার্থীরা পরীক্ষার সময় হাতঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রনিকস ঘড়িও ব্যবহার করতে পারবেন না। সময় জানার জন্য পরীক্ষার হলে ঘড়ি সরবরাহ করবে কমিশন।

পরীক্ষার হলে কোনো প্রার্থীর কাছে পিএসসি কর্তৃক নিষিদ্ধ কিছু পাওয়া গেলে কমিশন ওই প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ ভবিষ্যতে কমিশন কর্তৃক নেওয়া সব নিয়োগ পরীক্ষায় তাঁকে অযোগ্য ঘোষণা করবে।

  • সর্বশেষ