শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০১৭, ০৩:৫৯ রাত
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৭, ০৩:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনপ্রিয় দুই মেয়র চলে যাওয়া এবং আমার ব্যাথা

মীর আবদুল আলীম : মেয়র মহিউদ্দিন চৌধুরী এবং আনিসুল হক দু’জনের স্পর্শই পেয়েছি আমি। দেখা হয়েছে, কথা হয়েছে বহুবার। সে হিসেবে ভেতর এবং বাহির দুটিই জানি। তাদের ভালো দিকগুলো আমার যেমন জানা, দেশবাসীও জানেন। এমন দুজন ভালো মানুষের অল্প সময়ে পর পর চলে যাওয়া দেশের জন্য অনেক বেশি ক্ষতি হয়ে গেল। দুজনই সাহসী এবং জনমানুষের জন্য কাজ করতেন। আজ তাদের ভালো কাজগুলোই আমাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে। তাদের হারিয়ে আমরা শোকাহত। উভয়ের আত্মার মাগফিরাত কামনা করছি।

মহিউদ্দিন ভাইয়ের সাথে সরাসরি পরিচয় একযুগ আগে; তখন তার স্বর্ণযুগ চট্টলায়। সেবা দিয়ে দেশবাসীর হৃদয়ে জায়গা করে নেন প্রিয় মানুষটি। চট্টগ্রামে কাজে এলে তার সাথে দেখা করতে এসে অনেক ভালোবাসা পেয়েছি। নিজ চোখে দেখেছি ভালো মানুষের রূপ। আর আমাদের ঢাকার মেয়র আনিসুল হক। তিনি অল্পসময়ে কতটা জনপ্রিয় হয়েছেন তা ফেসবুক ঘাটলেই বোঝা যায়। আমার রূপগঞ্জে একটি শিল্প প্রতিষ্ঠনের সুবাদেই আনিস ভাইয়ের সাথে আমার পরিচয়। প্রেসক্লাবের সভাপতি বলেই তিনি তখন আমাকে নামে নয় ‘সভাপতি’ বলে ডাকতেন। অনেক ভালোবাসা পেয়েছি তার। সবশেষ চলতি বছর লায়ন্সক্লাবের একটি অনুষ্ঠানে হোটেল সোনারগাঁও -এ তিনি অতিথি হয়ে আসেন, সেদিনই তার সাথে শেষ দেখা। তিনি বিদেশ গেলেন, ফিরলেন লাশ হয়ে। কষ্ট, অনেক কষ্ট। ভালো মানুষগুলো এভাবেই চলে যায়..
পরিচিতি : সাংবাদিক ও কলামিস্ট/ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়