শিরোনাম
◈ স্প্যানিশ ঝড় সামলে বিশ্বকাপে রূপকথার সূচনা কেপ ভার্দের ◈ সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ধর্ষণের ক্ষেত্রে দ্বিচারিতা চলতে পারে না, সব অপরাধেরই বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকারি ব্যয় ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী ◈ বি‌পিএলের দুরাবস্থা, ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে  ◈ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্ত, কোনটি কোথায় যাবে ◈ চীনা অর্থায়নে দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ ২০ মেগা প্রকল্পের পরিকল্পনা ◈ আধুনিক প্রযুক্তির লড়াইয়ে প্রথম বিশ্বযুদ্ধের রেকর্ড ভাঙল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ◈ ‘আমি মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি’: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ◈ ব্রা‌জি‌লের বিরু‌দ্ধে মর‌ক্কো দ‌লের একাদশে ১১ জনই ছি‌লো জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০১৭, ০৭:৩৯ সকাল
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০১৭, ০৭:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম দিনেই সালমানের ঝুলিতে ৩৬ কোটি!

ডেস্ক রিপোর্ট : ২০১৭ সালে তিন খানের কোনও চলচ্চিত্রই আশানুরূপ ব্যবসা করতে পারেনি। ফলে অনেকেই ভাবছিলেন, সালমান খান ফুরিয়ে গেছেন! কিন্তু সমালোচকদের মুখে কালি মেখে বছরের শেষে বাজিটা ঠিকই জিতে নিয়েছেন ‘টাইগার’।
২২ ডিসেম্বর মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়’। মুক্তির প্রথম দিনেই ছবিটি ভারতে আয় করেছে ৩৬ কোটি রুপি। আর বৈশ্বিক আয়ও ছিল ভালোই। সংযুক্ত আরব আমিরাতে আয় করেছে ৬ কোটি রুপির বেশি।

অস্ট্রেলিয়াতে ১ কোটির ওপরে আয় করেছে।

এই ধারা অব্যাহত থাকলে আজ রবিবারের মধ্যে ছবিটি ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক ছাড়িয়ে যাবে। এছাড়া ছবিটি ২০১৭ সালে বলিউডের সবচেয়ে ব্যবসা সফল ছবিতেও পরিণত হতে পারে। এজন্য ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটিকে পেছনে ফেলতে হবে অজয় দেবগনের ‘গোলমাল অ্যাগেইন’ ও আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’কে ।

অবশ্য ছবিটি সালমানকে নতুন রেকর্ড ইতোমধ্যে উপহার দিয়েছে। ২০১৫ সালে ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিটি ৩৫ কোটি রুপি আয় করে মুক্তির প্রথম দিনে আয়ে সর্বোচ্চ ছিল। ৩৬ কোটি রুপি আয় করে এবার সেই তালিকার প্রথমে স্থান নিয়েছে ‘টাইগার জিন্দা হ্যায়’।

ছবিটি প্রযোজনা করেছেন যশরাজ ফিল্মসের আদিত্য চোপড়া। নিজের চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন আলি আব্বাস জাফর। ছবিটি ‘এক থা টাইগার’-এর সিক্যুয়েল। এতেও সালমানের সঙ্গে রয়েছেন ক্যাটরিনা কাইফ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়