শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৭, ০৫:১৫ সকাল
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৭, ০৫:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম

মোস্তফা জব্বার : ফেসবুক আমাদেরকে রোবট বানিয়ে ফেলছে। সামাজিক বন্ধন নষ্ট করে ফেলছে। আমি এই মতের সাথে একমত নই। আমার মতে ফেসবুক সামাজিক বন্ধন বাড়াচ্ছে। ফেসবুক মানুষকে সক্রিয় করছে। যারা চিরকাল নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে প্রযুক্তিকে দেখে আসছেন তারাই এসব বিশ্লেষণ করছে। তারা চিরকালই নেগেটিভ। এই নেতিবাচক বক্তব্যের ওপর ভিত্তি করে মানুষ ফেসবুক ব্যবহার করে না। ফেসবুক যে পরিমাণ ইতিবাচক ভূমিকা পালন করে, সেটাকে সহজভাবেই গ্রহণ করা উচিত।

আমার একজন নাতনি মালয়েশিয়াতে ছিল, তার জন্মের পর তাকে দেখিনি। ফেসবুকে দেখি। এতে কি ফেসবুক আমাকে অসামাজিক বানিয়েছে? আমার ৪০ বছরের পুরনো বন্ধু বান্ধবকে ফেসবুকে খুঁজে পেয়েছি। যার বাড়িতে জীবনেও যাব না, সেই প্রতিবেশির রান্নাঘর দেখি ফেসবুকে। এই ইতিবাচক দিকগুলো না দেখে যারা নেতিবাচক দিকগুলো দেখে তারা ফেসবুক বন্ধ করতে বলে। নেতিবাচক লোকগুলো জন্ম থেকেই এই রকম ছিল।

পরিচিতি : কম্পিউটার বিজ্ঞানী
মতামত গ্রহণ : সানিম আহমেদ
সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়